খোশ আমদেদ হিজরি নববর্ষ ওসমানীনগর সংস্কৃতি কেন্দ্র কর্তৃক হিজরি নববর্ষ উদযাপন

প্রকাশিত:বুধবার, ১৭ জুন ২০২৬ ১০:০৬

খোশ আমদেদ হিজরি নববর্ষ ওসমানীনগর সংস্কৃতি কেন্দ্র কর্তৃক হিজরি নববর্ষ উদযাপন

Manual7 Ad Code
সুরমাভিউ:-  ওসমানীনগর সংস্কৃতি কেন্দ্রের উদ্যোগে পবিত্র হিজরি নববর্ষ ১৪৪৮ হিজরি উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার শাহ সিদ্দিক (রহ.) জামেয়া ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের হলরুমে “মহররমের শিক্ষা, তাৎপর্য ও সমসাময়িক প্রাসঙ্গিকতা” শীর্ষক এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ওসমানীনগর সংস্কৃতি কেন্দ্রের সভাপতি রেজওয়ানুর রহমান চৌধুরী শাহিনের সভাপতিত্বে ও বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন দি সিলেট ইসলামিক সোসাইটির সেক্রেটারি ও ওসমানীর নগর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী জনাব জাহেদুর রহমান চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ওমর ফারুক (রা.) একাডেমির প্রধান শিক্ষক জনাব মর্তুজা আলী, শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজ, সিলেট-এর ভাইস প্রিন্সিপাল জনাব মো. মোস্তফা কামাল এবং বিশিষ্ট সমাজসেবক ও বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য সৈয়দ নুরুল ইসলাম শাহজাহান।
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য প্রদান করেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কবি, দার্শনিক ও শাহ সিদ্দিক (রহ.) জামেয়া ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিকদার মোহাম্মদ কিব্রিয়াহ। প্রধান অতিথির বক্তব্যে দি সিলেট ইসলামিক সোসাইটির সম্মানিত সেক্রেটারি, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী মোঃ জাহেদুর রহমান চৌধুরী হিজরি সনের ঐতিহাসিক গুরুত্ব, মুসলিম উম্মাহর ঐক্য এবং নৈতিক মূল্যবোধ চর্চার ওপর গুরুত্বারোপ করেন।
বক্তারা বলেন, মহররম মাস শুধু নতুন বছরের সূচনাই নয়, বরং ত্যাগ, সত্য, ন্যায় ও আদর্শ প্রতিষ্ঠার এক উজ্জ্বল দৃষ্টান্ত। বিশেষ করে কারবালার ঘটনা মানবজাতিকে অন্যায়, জুলুম ও স্বৈরাচারী শক্তির বিরুদ্ধে সীমিত সামর্থ নিয়েও দৃঢ় অবস্থান গ্রহণের শিক্ষা দেয়। তাঁরা নতুন হিজরি বছরকে আত্মশুদ্ধি, মানবসেবা, নৈতিকতা ও ইসলামী মূল্যবোধে উজ্জীবিত হওয়ার আহ্বান জানান।
আলোচনা সভায় শিক্ষার্থীদের নৈতিক ও মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ করার লক্ষ্যে বিভিন্ন দিক-নির্দেশনামূলক বক্তব্য প্রদান করা হয়। বক্তারা বর্তমান প্রজন্মকে ইতিহাস-ঐতিহ্য সম্পর্কে সচেতন হয়ে জ্ঞান, আদর্শ ও দেশপ্রেমে সমৃদ্ধ নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান।
অনুষ্ঠানে বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী, অভিভাবক, সুধীজন ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। বিজ্ঞপ্তি

এ সংক্রান্ত আরও সংবাদ