শিক্ষা-স্বাস্হ্য-কৃষিসহ সামাজিক সুরক্ষা খাতে বরাদ্দ বাড়াও : বাসদ

প্রকাশিত:বুধবার, ২৪ জুন ২০২৬ ০৯:০৬

শিক্ষা-স্বাস্হ্য-কৃষিসহ সামাজিক সুরক্ষা খাতে বরাদ্দ বাড়াও : বাসদ

Manual1 Ad Code

সুরমাভিউ:-  ধনী তোষণের বাজেট নয় জনকল্যাণমুখী বাজেট, শিক্ষা-স্বাস্থ্য-কৃষিসহ সামাজিক সুরক্ষা খাতে বরাদ্দ বৃদ্ধি, মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে অসম বাণিজ্য চুক্তি বাতিল, এনসিটি টার্মিনাল ডিপি ওয়ার্ল্ডকে ইজারা দেয়ার পাঁয়তারা  বন্ধ, জ্বালানি তেল, গ্যাস-বিদ্যুতের বর্ধিত মূল্য প্রত্যাহার এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ,হামকে ‘ জরুরি স্বাস্থ্য পরিস্থিতি ‘ বা মহামারী হিসেবে ঘোষণার দাবিতে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ ১৯-২৫ জুন দেশব্যাপী দাবি সপ্তাহ উপলক্ষে সিলেট জেলা শাখার উদ্যোগে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

বুধবার (২৪ জুন) বিকাল সাড়ে পাঁচটায় ইলেকট্রিক সাপ্লাই রোডস্থ দলীয় কার্যালয়ের সামনে থেকে মিছিল বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আম্বরখানা পয়েন্টে সমাবেশে অনুষ্ঠিত হয়।

Manual5 Ad Code

বাসদ সিলেট জেলা আহ্বায়ক আবু জাফর এর সভাপতিত্বে ও বাসদ জেলা সদস্য সচিব প্রণব জ্যোতি পাল এর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন বাসদ সিলেট জেলা সাবেক আহ্বায়ক উজ্জ্বল রায়, সমাজতান্ত্রিক ক্ষেতমজুর ও কৃষক ফ্রণ্ট সিলেট জেলা আহ্বায়ক জুবায়ের আহমদ চৌধুরী সুমন,চারণ সাংস্কৃতিক কেন্দ্রের সহ সভাপতি জহর সিংহ, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট এর সহ সভাপতি শহিদ আহমদ, সংগ্রাম পরিষদের রফিক শেখ, ইউসুফ আলী, মিজান মিয়া, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট এর দপ্তর সম্পাদক মাহফুজ আহমদ, কৃষক ফ্রণ্ট এর আনোয়ার হোসেন কুটি, প্রমূখ।

Manual1 Ad Code

সমাবেশে নেতৃবৃন্দ  বলেন,  জ্বালানি তেল, গ্যাস ও বিদ্যুতের দাম বৃদ্ধির ফলে জনগণের ভোগান্তি বেড়েছে। হামে আক্রান্ত শিশু মৃত্যু থামানো যাচ্ছে না। বিচারহীনতার সংস্কৃতি ও মূল্যবোধের অবক্ষয়ে নারী- শিশুর প্রতি সহিংসতা ক্রমাগত  বেড়ে চলেছে। চট্টগ্রাম বন্দরের লাভজনক  নিউমুরিং কন্টেইনার টার্মিনাল বিদেশি কোম্পানি ডিপি ওয়াল্ডকে ইজারা দেয়ার পাঁয়তারা বিগত স্বৈরাচারী হাসিনা সরকার ও ইউনুস সরকার করেছিল, বর্তমান সরকারও ঐ পক্রিয়া অব্যাহত রেখেছে। বিগত অন্তর্বর্তী সরকার নির্বাচনের ৩ দিন আগে আমেরিকার সাথে যে অসম বাণিজ্য চুক্তি স্বাক্ষর করেছে, তা আমাদের কৃষি- ঔষধশিল্পসহ আর্থিক ও বানিজ্যিক খাত ধ্বংস এবং সার্বভৌমত্বের জন্য হুমকি হিসেবে দেখা দিয়েছে। বর্তমান সরকার এই দাসত্বের চুক্তি  বাতিল না করে জনমতের তোয়াক্কা না করে বাস্তবায়ন শুরু করে দিয়েছে, এটি দেশ ও জাতির জন্য অশনিসংকেত। নেতৃবৃন্দ মার্কিনের সাথে করা গোলামী চুক্তি বাতিলের দাবিতে এবং সাম্রাজ্যবাদী আগ্রাসন ও দেশী বিদেশি লুটপাটকারীদের বিরুদ্ধে রাজপথের আন্দোলনে যুক্ত হওয়ার জন্য সকল দেশপ্রেমিক জনগনের প্রতি উদাত্ত আহ্বান জানান।

বক্তারা বলেন, আই এম এফের পরামর্শে জনগনের উপর পরোক্ষ করের বোঝা বাড়ানো হয়েছে, ধনীর স্বার্থে উৎস কর কমানো হয়েছে। এই বিশাল বাজেটে নতুন কর্মসংস্থান সৃষ্টি  ও মুদ্রাস্ফীতি কমানোর আশা করা হলেও সুনির্দিষ্ট কোন দিকনির্দেশনা নেই। সামরিকসহ অনুৎপাদনশীল খাতগুলো বরাবরের মতো গুরুত্ব পেয়েছে, এদিকে  শিক্ষা – স্বাস্থ্য – কৃষিসহ জনকল্যাণমুখী খাত অবহেলিতই রয়ে গেছে। সংবিধানে অনুপার্জিত আয় ভোগ করা যাবেনা বলা হলেও বাজেটে কালো টাকা সাদা করার সিদ্ধান্ত সংবিধানের সাথে সাংঘর্ষিক ও দুর্নীতিকে উৎসাহিত করবে।

Manual2 Ad Code

বক্তারা বলেন, সিলেট নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, ব্যাটারি চালিত যানবাহনের হয়রানি উচ্ছেদ বন্ধ ও নগরীর জলাবদ্ধতা নিরসনে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।

Manual3 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ