লন্ডনে জামায়াত নেতা কাজী নজমুল আহমদের উপর আওয়ামী লীগের হামলাঃ বিভিন্ন মহলের নিন্দা ও প্রতিবাদ

প্রকাশিত:রবিবার, ২১ জুন ২০২৬ ১২:০৬

লন্ডনে জামায়াত নেতা কাজী নজমুল আহমদের উপর আওয়ামী লীগের হামলাঃ বিভিন্ন মহলের নিন্দা ও প্রতিবাদ

Manual8 Ad Code

যুক্তরাজ্যে জামায়াত ইসলামীর নেতা কাজী নজমুল আহমদের উপর আওয়ামী লীগের নিন্দনীয় হামলার ঘটনায় বিভিন্ন মহলের নিন্দা -প্রতিবাদ জানিয়েছেন।

গত ১৫ জুন সোমবার বিকেলে লন্ডনের ইস্ট মসজিদ সংলগ্ন এলাকায় জুলাই বিপ্লবের অন্যতম সমন্ধয়ক ও এনসিপি দক্ষিণাঞ্চলের মূখ্য সচিব হাসনাত আব্দুল্লাহ এমপি’র সমাবেশকে কেন্দ্র করে সিলেট মহানগর জামায়াতের নেতা ও সিসিকের ৫ নং ওয়ার্ডের সাবেক সেক্রেটারি কাজী নজমুল আহমদের উপর আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগের হামলা ও শারিরীক হেনস্তার ঘটনা ঘটেছে।

ঐদিন বিকালে ইস্ট লন্ডন মসজিদ সংলগ্ন মাইদা গ্রীলে যুক্তরাজ্য সফররত এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ এমপির পূর্ব নির্ধারিত মতবিনিময় অনুষ্ঠান ছিল! এ খবর আওয়ামী লীগ নেতাকর্মীদের মধ্যে জানাজানি হলে তারা হাসনাত আব্দুল্লাহকে প্রতিরোধের ঘোষণা দেয়।

Manual4 Ad Code

 

বিপুল সংখ্যক আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অনুষ্ঠানস্হলের বাহিরে অবস্হান ও সমাবেশ পন্ড করার উদ্যেগ নেয়! এসময় এলাকায় থমথমে পরিস্থিতির সৃষ্টি হয়!হাসনাত আব্দুল্লাহ এমপি আক্রান্ত হওয়ার আশংকায় জামায়াত নেতা ও সাবেক শিবির নেতা কাজী নজমুল আহমদ সহ বেশ কিছু নেতাকর্মী ঘটনাস্থলে পৌছেন।

Manual7 Ad Code

 

এতে দুপক্ষের মধ্যে তীব্র উত্তেজনা দেখা দেয়! এক পর্যায়ে আওয়ামী লীগ নেতাকর্মীদের হামলা ও শারিরীক হেনস্তার শিকার হন কাজী নজমুল আহমদ সহ কয়েকজন নেতাকর্মী! তারা তাদের মারতে উদ্যোত হয় বেশ কয়েকটি ডিম নিক্ষেপ করে! সাথে দুপক্ষের উত্তেজনা ও থমথমে পরিস্থিতি দেখা দিলে ব্রিটিশ পুলিশের নিরাপত্তা জোরদার করা হয়! এ সময় তারা পুলিশের প্রতি মারমুখী হয়ে তাদের উপরও ডিম নিক্ষেপ করে!এসময় পরিস্হিতি সামাল দিতে সাদেক খান সহ ৩ আওয়ামী লীগ নেতাকর্মীদের ব্রিটিশ পুলিশ আটক করে ফেলে ও পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হয়ে ওঠে! শেষ পর্যন্ত জামায়াত শিবির ও পুলিশের নিরাপত্তা বলয়ের মধ্যে হামনাত আব্দুল্লাহ অনুষ্ঠানস্হলে উপস্থিত হন ও সমাবেশ সম্পন্ন করেন!

Manual8 Ad Code

এদিকে কাজী নজমুল আহমদ সহ জামায়াত শিবিরের নেতাকর্মীদের উপর হামলা ও হেনস্তাকারী আওয়ামী লীগ যুবলীগ ও ছাত্রলীগ নেতাকর্মীদের সিসি ফুটেজ দেখে সনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমুলক শাস্তির দাবী জানিয়েছেন যুক্তরাজ্যের বিভিন্ন রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক সংগঠন ও প্রবাসী বাংলা কমিউনিটির নেতৃবৃন্দ!

Manual4 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ