অপরাধীদের কড়া বার্তা দিল কোম্পানীগঞ্জ থানা পুলিশ

প্রকাশিত:সোমবার, ২২ জুন ২০২৬ ০৬:০৬

অপরাধীদের কড়া বার্তা দিল কোম্পানীগঞ্জ থানা পুলিশ

Manual7 Ad Code

কোম্পানীগঞ্জ প্রতিনিধি:-  নাশকতা সন্ত্রাস ডাকাতি চুরি ছিনতাই রোধে ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সিলেটের কোম্পানীগঞ্জে থানা পুলিশের মোবিলাইজেশন ড্রিল অনুষ্ঠিত হয়েছে।সোমবার (২২ জুন) বেলা ৩টায় এই মোবিলাইজেশন ড্রিল অনুষ্ঠিত হয়।

Manual1 Ad Code

সিলেট রেঞ্জের ডিআইজি ড. মো: জিল্‌লুর রহমান ও জেলা পুলিশ সুপার ড. চৌধুরী মোঃ যাবের সাদেক এর নির্দেশনায় এই মোবিলাইজেশন ড্রিল অনুষ্ঠিত হয়। এদিন থানা কম্পাউন্ড থেকে একটি বিশাল মহড়া বের হয়ে উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে জনসাধারণের মাঝে জনসচেতনার বার্তা পৌঁছে দেয়। মহড়াটি চেকপোস্ট সহ বিভিন্ন জায়গায় অবস্থান নেয়। পুলিশ জানায় এই আয়োজনের মূল লক্ষ্য যে কোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় তাৎক্ষণিক সাড়া প্রদান, আন্তঃইউনিট সমন্বয় এবং শৃঙ্খলা ও প্রস্তুতির বাস্তব যাচাই। একই সাথে পুলিশ সদস্যদের মনোবল বৃদ্ধি ও পেশাগত দায়িত্ববোধকে আরও সুসংহত করা।

মহড়ায় উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম খান, ওসি (তদন্ত) সুজন কর্মকার সেকেন্ড অফিসার জগৎজ্যোতি দাস সহ পুলিশের এসআই, এএসআই ও ফোর্স সহ শতাধিক পুলিশ সদস্য।

Manual6 Ad Code

কোম্পানীগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম খান জানান, যে কোন পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রয়েছে থানা পুলিশ। কোম্পানীগঞ্জের মানুষ যাতে শান্তিতে বসবাস করতে পারে সে লক্ষে পুলিশ নিয়মিত কাজ করছে। অপরাধী যত বড় এবং শক্তিশালী হোক থানা পুলিশের হাত থেকে ছাড় পাবে না।

Manual1 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ