কোম্পানীগঞ্জে ভারতীয় ফেনসিডিল সহ আটক-২

প্রকাশিত:মঙ্গলবার, ২৩ জুন ২০২৬ ০৯:০৬

কোম্পানীগঞ্জে ভারতীয় ফেনসিডিল সহ আটক-২

Manual8 Ad Code

কোম্পানীগঞ্জ প্রতিনিধি:-  সিলেটের কোম্পানীগঞ্জে মাদকবিরোধী অভিযানে ২২৪ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করেছে থানা পুলিশ। এসময় ফেনসিডিল বহনকারী দুই যুবককে আটক করা হয়েছে। আটককৃতরা হলেন উপজেলার বালুচর গ্রামের সাধন সরকারের ছেলে সুমন সরকার (২৬) ও একই গ্রামের ভুবন বিশ্বাসের ছেলে কার্তিক বিশ্বাস (২৩)।

Manual3 Ad Code

সোমবার (২২ জুন) রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ধোলাই ব্রিজ এলাকায় অভিযান পরিচালনা করে ভোলাগঞ্জ ফাঁড়ির ইনচার্জ নুর মিয়ার মাদকসহ তাদের আটক করেন।

Manual5 Ad Code

কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম খান জানান, মাদকের বিরুদ্ধে পুলিশের জিরো টলারেন্স নীতি অব্যাহত রয়েছে। সীমান্ত এলাকা দিয়ে যাতে কোনো ধরনের মাদক প্রবেশ ও বিস্তার ঘটতে না পারে, সে লক্ষ্যে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

এ সংক্রান্ত আরও সংবাদ