গোলাপগঞ্জে মাদক ব্যবসায়ী কর্তৃক ছুরিকাঘাত, গ্রেফতার ৩

প্রকাশিত:বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬ ০৯:০৬

গোলাপগঞ্জে মাদক ব্যবসায়ী কর্তৃক ছুরিকাঘাত, গ্রেফতার ৩

Manual1 Ad Code

গোলাপগঞ্জ প্রতিনিধি:-  সিলেটের গোলাপগঞ্জে মাদক ব্যবসায়ী জামাল কর্তৃক যুবক জাকির হোসেন (২৩) কে অস্ত্র দিয়ে জখম করার ঘটনায় দায়েরকৃত মামলায় তিন আসামিকে গ্রেফতার করেছে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ। বৃহস্পতিবার (২৫ জুন) উপজেলার টিকরবাড়ী এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

Manual1 Ad Code

গ্রেফতারকৃতরা হলেন টিকরবাড়ী গ্রামের মৃত জমশেদ আলীর ছেলে জামাল আহমদ জামিল (৪৫), জামাল আহমদের ছেলে সাব্বির আহমদ (২৫) এবং সাদিক আহমদ (২২)। তারা সবাই একই গ্রামের বাসিন্দা।

Manual2 Ad Code

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার টিকরবাড়ী এলাকার বাসিন্দা জামাল আহমদকে মাদক বিক্রিতে বাঁধা দেওয়ায় জাকির হোসেনকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে গুরুতর জখম করে। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

Manual6 Ad Code

ঘটনার পর আহত জাকির হোসেনের পিতার লিখিত অভিযোগের ভিত্তিতে গোলাপগঞ্জ মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়। মামলার পরপরই পুলিশ অভিযান শুরু করে। অভিযানে সময় ঘটনায় সরাসরি জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে প্রেরণ করা হয়েছে। এছাড়া মামলার অন্যান্য অভিযুক্তদের গ্রেফতারের লক্ষ্যে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

এ বিষয়ে গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুল ইসলাম বলেন, অভিযোগ পাওয়ার পর পুলিশ অভিযান পরিচালনা করে তিন জনকে গ্রেফতার করেছে। মামলার অন্যান্য আসামিদের শনাক্ত ও গ্রেফতারের জন্য পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে।

Manual5 Ad Code

স্থানীয়রা ঘটনাটি সুষ্টুভাবে তদন্ত করে প্রকৃত রহস্য উদঘাটন করে, প্রকৃত আসামীকে আইনের আওতায় এনে ঘটনার সুষ্ঠু বিচারের জোর দাবি জানান।

এ সংক্রান্ত আরও সংবাদ