এনসিসি ব্যাংক কুমারপাড়া শাখার উদ্যোগে স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও অনুষ্ঠিত বৃক্ষরোপন অনুষ্ঠিত

প্রকাশিত:বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬ ০৯:০৬

এনসিসি ব্যাংক কুমারপাড়া শাখার উদ্যোগে স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও অনুষ্ঠিত বৃক্ষরোপন অনুষ্ঠিত

Manual1 Ad Code

সুরমাভিউ:-  এনসিসি ব্যাংক পিএলসি কুমারপাড়া শাখার উদ্যোগে সিলেট নগরীর কাজী জালাল উদ্দিন বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন, বৃক্ষরোপণ ও ফলজ বৃক্ষের চারা বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৫ জুন) সকালে নগরীর কুমারপাড়াস্থ বিদ্যালয়ের মিলনায়তনে অনুষ্ঠিত এই ক্যাম্পেইনে উপস্থিত ছিলেন এনসিসি ব্যাংক পিএলসি কুমারপাড়া শাখার ব্যবস্থাপক মো. জিয়াউর রহমান, সহকারী ব্যবস্থাপক মো. আরিফ উদ্দিন চৌধুরী, রিলেশনশিপ কর্মকর্তা এস এম আতিকুজ্জামান মোল্লা, কাজী জালাল উদ্দিন বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল খালেক, সহকারী প্রধান শিক্ষক আমিনুল ইসলাম, শিক্ষক কমলেশ মিস্ত্রী, শিক্ষিকা হাবিবা খানম প্রমুখ।

Manual1 Ad Code

অনুষ্ঠানে এনসিসি ব্যাংক পিএলসি কুমারপাড়া শাখার ব্যবস্থাপক মো. জিয়াউর রহমান বলেন, স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইনের মূল লক্ষ্য হলো শিক্ষার্থীদের মধ্যে নিরাপদ ক্যাশলেস লেনদেনের মাধ্যমে আর্থিক সচেতনতা বৃদ্ধি করা। শিক্ষার্থীরা ব্যাংকিং সেবা সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা অর্জন করবে এবং আধুনিক ডিজিটাল ব্যাংকিং ব্যবস্থার সাথে পরিচিত হবে। এই প্রোগ্রামের মাধ্যমে আর্থিক দক্ষতা বৃদ্ধি ও অর্থনৈতিক দিক থেকে আরও সচেতন হয়ে শিক্ষার্থীরা পরিপূর্ণ নাগরিক হিসেবে গড়ে উঠবে বলে আমরা আশাবাদী।

Manual7 Ad Code

স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন শেষে শিক্ষার্থীদের মধ্যে ফলজ বৃক্ষের চারা বিতরণ করা হয়। পরে শিক্ষকমন্ডলী ও শিক্ষার্থীদের নিয়ে ক্যাম্পাসে বৃক্ষরোপণ করেন এনসিসি ব্যাংক পিএলসি কুমারপাড়া শাখার কর্মকর্তাবৃন্দ।

Manual3 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ