মোঃ তাজুদুর রহমান, মৌলভীবাজার:- মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলায় সাত নং খাসিয়া পুঞ্জিতে বৃহস্পতিবার মধ্য ও দক্ষিণ বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্প ও লুমডনবক ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের উদ্যোগে ১০ জন অসহায়দেরকে ১ টি করে ছাগল এবং আরো ১০ জন হতদরিদ্রদের মাঝে ১০পিস করে ঢেউটিন বিতরণ করা হয়েছে।
আন্তর্জাতিক সংস্থা কম্পেশন ইন্টারন্যাশনাল বাংলাদেশ-এর সহযোগিতায় ও পৃষ্ঠপোষকতায় মধ্য ও দক্ষিণ বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্প দীর্ঘদিন যাবৎ চা বাগান ও পাহাড়ি সমতলের সুবিধা বঞ্চিত শিশু ও যুবক-যুবতীদের সুরক্ষা, শিক্ষা, স্বাস্থ্য সেবাসহ তাদের সুন্দর জীবন ও ভবিষ্যৎ গঠনের লক্ষ্যে কাজ করে যাচ্ছে। প্রকল্পর ম্যানেজার টারজান পাপাং এর সঞ্চালনায় বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আমিনুল হক চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) ১০নং দক্ষিণ ভাগ দক্ষিণ ইউনিয়ন পরিষদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবিনসন সুছিয়াং প্রকল্পের সভাপতি (সিপিও)।
উক্ত সভায় আমিনুল হক বলেন, আমি ১০নং দক্ষিণ ভাগ দক্ষিণ ইউনিয়ন পরিষদের (ভারপ্রাপ্ত) হিসেবে দায়িত্ব পালন করছি এবং স্থানীয় জনগণের যেকোনো সুবিধা-অসুবিধায় পাশে থাকার প্রত্যয় ব্যক্ত আমার।
তিনি উল্লেখ করেন যে, ‘কমপ্যাশন ইন্টারন্যাশনাল বাংলাদেশ’ এর সহায়তায় এই অঞ্চলের সুবিধাবঞ্চিত ও দরিদ্র পরিবারগুলোর মাঝে ছাগল ও ঢেউটিন বিতরণ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। আমি চেয়ারম্যান হিসেবে এই উদ্যোগের জন্য সংশ্লিষ্ট সংস্থাকে ধন্যবাদ জানাই এবং গ্রামবাসীদের অনুরোধ করেন যেন তারা প্রত্যেকে নিজ নিজ ধর্ম অনুযায়ী এই সংস্থার জন্য আর্শীবাদ বা দোয়া করেন, যাতে ভবিষ্যতে তারা আরও বড় কোনো প্রকল্প হাতে নিতে পারেন।
তিনি জানান যে, এই অঞ্চলে একটি স্কুল প্রতিষ্ঠার মূল উদ্দেশ্য হলো স্থানীয় ছেলে মেয়েদের লেখাপড়া শিখিয়ে শিক্ষিত করে তোলা।