ওসমানীনগর ইসলামিক একাডেমি দাখিল মাদরাসায় বৃক্ষরোপণের উদ্বোধন

প্রকাশিত:বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬ ০৮:০৬

ওসমানীনগর ইসলামিক একাডেমি দাখিল মাদরাসায় বৃক্ষরোপণের উদ্বোধন

Manual7 Ad Code

সুরমাভিউ:-  পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজ বাংলাদেশ গডার প্রত্যয়ে ওসমানীনগর ইসলামিক একাডেমি দাখিল মাদরাসার উদ্যোগে বৃক্ষরোপণ অভিযান-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

মাদরাসার সুপার মাওলানা সাদিক সিকানদার এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন দি সিলেট ইসলামিক সোসাইটির সেক্রেটারি জাহেদুর রহমান চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একাডেমি পরিচালনা কমিটির সদস্য আমিরুল ইসলাম শিকদার এবং ইউপি সদস্য মুকিত মিয়া।

Manual8 Ad Code

বক্তারা পরিবেশ সংরক্ষণে বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরে শিক্ষার্থীসহ সকলকে বেশি বেশি গাছ লাগানোর আহ্বান জানান। এ সময় মাদরাসা প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয় এবং শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়।

Manual7 Ad Code

অনুষ্ঠানে মাদরাসার শিক্ষক-শিক্ষিকা, অভিভাবকবৃন্দ এবং এলাকার অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন মাদরাসার সহ সুপার মাওলানা মিজানুর রহমান সিদ্দিকী। বিজ্ঞপ্তি

Manual1 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ