শ্রীমঙ্গলে সীমান্ত নিরাপত্তা ও মাদক প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

প্রকাশিত:শুক্রবার, ২৬ জুন ২০২৬ ১২:০৬

শ্রীমঙ্গলে সীমান্ত নিরাপত্তা ও মাদক প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

Manual5 Ad Code
নিজস্ব প্রতিবেদক:-  মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার সীমান্তবর্তী এলাকায় অবৈধ অনুপ্রবেশ, ভারতীয় সীমান্তরক্ষা বাহিনী (বিএসএফ) কর্তৃক সম্ভাব্য পুশইন এবং মাদকের অনুপ্রবেশ প্রতিরোধে এক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৫ জুন ) উপজেলার সীমান্তবর্তী সিন্দুরখান ইউনিয়নের হুগলিয়া হাজী মনছব উল্লাহ উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়ামে এ সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)  মো. জিয়াউর রহমান।
সভায় বক্তব্য রাখেন শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  সরকার আব্দুল্লাহ আল মামুন, সিন্দুরখান বিজিবি ক্যাম্প কমান্ডার সুবেদার  কামরুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) প্লাবন পালসহ স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তি ও এলাকার সর্বস্তরের জনগণ।
বক্তারা বলেন, সীমান্ত এলাকায় যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ, পুশইন ও মাদক পাচার দেশের নিরাপত্তা এবং সামাজিক স্থিতিশীলতার জন্য হুমকিস্বরূপ। এসব কর্মকাণ্ড প্রতিরোধে স্থানীয় জনগণকে আরও সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
সভায় সন্দেহজনক কোনো ব্যক্তি বা কার্যক্রম পরিলক্ষিত হলে দ্রুত আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করার জন্য এলাকাবাসীর প্রতি আহ্বান জানানো হয়।
পাশাপাশি সীমান্ত দিয়ে মাদকের অনুপ্রবেশ রোধে জনসচেতনতা বৃদ্ধি এবং প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনীর কার্যক্রমে সর্বাত্মক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করা হয়।
সভা শেষে বক্তারা আশা প্রকাশ করেন, প্রশাসন, বিজিবি, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্থানীয় জনগণের সমন্বিত উদ্যোগের মাধ্যমে সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ, পুশইন ও মাদক পাচার কার্যকরভাবে প্রতিরোধ করা সম্ভব হবে।

এ সংক্রান্ত আরও সংবাদ