মৌলভীবাজারের বড়লেখা সীমান্তে বিপুল পরিমাণ অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার

প্রকাশিত:শুক্রবার, ২৬ জুন ২০২৬ ১২:০৬

মৌলভীবাজারের বড়লেখা সীমান্তে বিপুল পরিমাণ অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার

Manual3 Ad Code
মোঃ তাজুদুর রহমান, মৌলভীবাজার:-  মৌলভীবাজারের বড়লেখা সীমান্তে বিজিবির বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে মৌলভীবাজার জেলার বড়লেখা সীমান্ত এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে বিয়ানীবাজার ব্যাটেলিয়ান।
বিজিবি জানায়,প্রাপ্ত তথ্য অনুযায়ী একটি সংঘবদ্ধ অস্ত্র চোরাচালানকারী চক্র সন্দেহভাজন চোরাচালানকারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরবর্তীতে এলাকাটি তল্লাশি করে তিনটি বিদেশি পিস্তল, ২৩ টি উচ্চ বিস্ফোরক টিউব , ২৪ টি ডেটোনেটর , ১৫ মিটার ডেট নেটর কর্ড, দুইটি কুকি চা পাতি,উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেন, লেঃ কর্ণেল মোঃ আতাউর রহমান, এসইউপি পরিচালক অধিনায়ক বিয়ানীবাজার ব্যাটালিয়ন (৫২ বিজিবি)।

এ সংক্রান্ত আরও সংবাদ