সিলেট সদর উপজেলা তাঁতীদলের আহ্বায়ক কমিটি পুনর্গঠন

প্রকাশিত:শুক্রবার, ২৬ জুন ২০২৬ ০৭:০৬

সিলেট সদর উপজেলা তাঁতীদলের আহ্বায়ক কমিটি পুনর্গঠন

Manual1 Ad Code

সুরমাভিউ:-  বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল সিলেট সদর উপজেলা শাখার আহ্বায়ক কমিটি পুনর্গঠন করা হয়েছে। গত ০৬ ডিসেম্বর ২০২৫ ইং গঠিত পূর্বের আহ্বায়ক কমিটি পুনর্গঠন করে মোট ৯৭ সদস্য বিশিষ্ট এই আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

Manual5 Ad Code

গত বুধবার (২৪ জুন) বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম আহ্বায়ক ও সিলেট জেলা তাঁতীদলের আহ্বায়ক ফয়েজ আহমদ দৌলত, সিলেট জেলা তাঁতীদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল মালেক ও সদস্য সচিব আলতাফ হোসেন বিলাল-এর যৌথ স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে সিলেট সদর উপজেলা তাঁতীদলের পুনর্গঠিত কমিটির অনুমোদন দেওয়া হয়।

Manual1 Ad Code

পুনর্গঠিত সিলেট সদর উপজেলা তাঁতীদলের ৯৭ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির দায়িত্বশীলগন হলেন- আহ্বায়ক মোহাম্মদ মাহবুবুর রহমান লোকমান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো: আজাদ মিয়া ও সদস্য সচিব মো: বাবুল মিয়া। নবগঠিত এই কমিটির মাধ্যমে সিলেট সদর উপজেলা তাঁতীদলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী হবে বলে জেলা নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করেন।

এ সংক্রান্ত আরও সংবাদ