আয়োজিত এ মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল।
মেলায় আরোও উপস্থিত ছিলেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাজিব হোসেন; উপপরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, মৌলভীবাজার এবং জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাগণ।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার, কৃষি উৎপাদন বৃদ্ধি এবং কৃষকদের জীবনমান উন্নয়নে প্রযুক্তিনির্ভর কৃষির গুরুত্ব তুলে ধরেন।
মেলায় কৃষকদের জন্য আধুনিক কৃষি যন্ত্রপাতি, উন্নত জাতের বীজ, প্রযুক্তি ও কৃষিভিত্তিক বিভিন্ন উদ্ভাবনী কার্যক্রম প্রদর্শন করা হচ্ছে।