গোলাপগঞ্জে বিএএমএ’র স্বাস্থ্য সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

প্রকাশিত:বৃহস্পতিবার, ৩০ এপ্রি ২০২৬ ০৯:০৪

গোলাপগঞ্জে বিএএমএ’র স্বাস্থ্য সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

Manual8 Ad Code

সুরমাভিউ:-  সিলেটের গোলাপগঞ্জ উপজেলার হেতিমগঞ্জে অবস্থিত বরায়া উত্তরভাগ আলিম মাদরাসায় একটি স্বাস্থ্য সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সুস্থ দেহ, সুন্দর মন, সচেতন জীবন- এই প্রতিপাদ্যে আজ বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুরে মাদরাসার সেমিনার কক্ষে অনুষ্ঠানটি হয়। এর লক্ষ্য ছিল শিক্ষার্থীদের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি করা। একই সঙ্গে সুস্থ জীবনাচরণ গড়ে তোলা। বাংলাদেশ আয়ুর্বেদিক মেডিক্যাল এসোসিয়েশন (বিএএমএ) এর সিলেট জেলা শাখা কর্তৃক আয়োজিত এ সেমিনারে শিক্ষক ও শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে প্রাণবন্ত পরিবেশ সৃষ্টি হয়।

Manual7 Ad Code

সেমিনারে প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ আয়ুর্বেদিক মেডিক্যাল এসোসিয়েশন, সিলেট বিভাগীয় শাখার সভাপতি ডা. ফয়সল আহমদ বাবুল। তিনি বলেন, ছোটবেলা থেকেই স্বাস্থ্যবিধি মানা জরুরি। সুষম খাদ্যাভ্যাস গড়ে তোলা প্রয়োজন। মানসিক সুস্থতার দিকেও গুরুত্ব দিতে হবে। তিনি আয়ুর্বেদিক জীবনধারায় অভ্যস্ত হওয়ার ওপর জোর দেন।

Manual5 Ad Code

বিশেষ আলোচক হিসেবে বক্তব্য দেন বিএএমএ’র সিলেট জেলা শাখার সভাপতি মোঃ হাদিছ মিয়া আকন্দ এবং সাধারণ সম্পাদক মোঃ নাইমুল ইসলাম। তারা দৈনন্দিন স্বাস্থ্যচর্চার গুরুত্ব তুলে ধরেন। নিয়মিত ব্যায়াম করার পরামর্শ দেন। পরিচ্ছন্নতা বজায় রাখা ও মৌসুমি রোগ প্রতিরোধের উপায় ব্যাখ্যা করেন। সেমিনারে স্বাস্থ্যবিধি, সুষম খাদ্য, মানসিক সুস্থতা এবং আয়ুর্বেদিক জীবনধারা নিয়ে আলোচনা হয়।

সেমিনারে সভাপতিত্ব করেন অধ্যক্ষ মাওলানা মোঃ আব্দুল ওয়াদুদ। সঞ্চালনা করেন সহকারী শিক্ষক মাওলানা মোস্তাফিজুর রহমান। স্বাগত বক্তব্য দেন সিনিয়র শিক্ষক একেএম মামুনুর রশীদ। এ সময় শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র শিক্ষক জামাল উদ্দীন, মাওলানা মেহেদী হাসান ও আরিফুল আলম প্রমুখ।

Manual8 Ad Code

আয়োজকরা জানান, এমন আয়োজন ভবিষ্যতেও চলবে। এতে শিক্ষার্থীদের সুস্থ বিকাশে সহায়তা হবে।

এ সংক্রান্ত আরও সংবাদ