১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
প্রকাশিত:বুধবার, ২৯ এপ্রি ২০২৬ ০৭:০৪
সুরমাভিউ:- বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক মিফতাহ্ সিদ্দিকী বলেছেন, সিলেটবাসী সবসময়ই জাতীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বদের আগমনে উষ্ণ অভ্যর্থনা জানিয়ে এসেছে। মাননীয় প্রধানমন্ত্রী সিলেটের জামাতা হওয়ায় এ সফরকে ঘিরে জনগণের মধ্যে বাড়তি আগ্রহ ও উৎসাহ বিরাজ করছে। ইতিমধ্যে জেলা স্টেডিয়ামসহ সফরের বিভিন্ন স্থানকে প্রস্তুত করা হচ্ছে। সফরকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষা, ট্রাফিক ব্যবস্থাপনা ও সার্বিক প্রস্তুতি গ্রহণে সংশ্লিষ্টরা কাজ করে যাচ্ছে। আমরা বিশ্বাস করি, প্রধানমন্ত্রীর এই সফর সিলেটের উন্নয়ন ও অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
Helpline - +88 01719305766