সিলেটে নির্মাণশিল্পের ঠিকাদারদের নিয়ে ‘কেএসআরএম’ এর মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রকাশিত:বৃহস্পতিবার, ৩০ এপ্রি ২০২৬ ১০:০৪

সিলেটে নির্মাণশিল্পের ঠিকাদারদের নিয়ে ‘কেএসআরএম’ এর মতবিনিময় সভা অনুষ্ঠিত

Manual6 Ad Code

সুরমাভিউ:-  বাংলাদেশের শীর্ষস্থানীয় স্টিল উৎপাদনকারী প্রতিষ্ঠান ‘কেএসআরএম’ এর উদ্যোগে সিলেটের নির্মাণশিল্পের ঠিকাদারদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হযেছে। গত বুধবার (২৯ এপ্রিল) সন্ধ্যায় নগরীর সোবহানীঘাটস্থ একটি অভিজাত হোটেলের সম্মেলনকক্ষে এর সভার আয়োজন করা হয়।

Manual2 Ad Code

‘কেএসআরএম’ এর এজিএম (মার্কেটিং অ্যান্ড সেলস) মো. মোজাম্মেল হক চৌধুরীর সভাপতিত্বে ও জ্যৈষ্ঠ কর্মকর্তা মো. মিজানুল ইসলামের সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ‘কেএসআরএম’ এর জিমএম (বিজনেস ডেভলপম্যান্ট) ইঞ্জিনিয়ার কর্ণেল (অব.) আশফাকুল ইসলাম এবং প্রধান বক্তার বক্তব্য রাখেন জিএম (মার্কেটিং অ্যান্ড সেলস) আবু মো. মাসুম।

Manual5 Ad Code

উপস্থিত ছিলেন ‘কেএসআরএম’ এর অ্যাসিস্ট্যান্ড ম্যানেজার মো. সিরাজুল ইসলাম, জ্যৈষ্ঠ কর্মকর্তা হিতাংশু তালুকদারসহ কেএসআরএম কর্মকর্তা ও সিলেটের নির্মাণশিল্পের ঠিকাদারবৃন্দ।

সভায় বক্তারা বলেন, বাংলাদেশের নির্মাণশিল্পে কেএসআরএম অনন্য অবস্থান ধরে রেখেছে। গ্রাহক ও অংশীদারদের আস্থার প্রতিদান দিয়ে কেএসআরএম ইতোমধ্যে বিশ^স্থতার প্রতীকে পরিণত হয়েছে। আমরা আমাদের কার্যক্রমের মাধ্যমে শহর, মফস্বল ও গ্রামের উন্নয়নে ভূমিকা রেখে চলেছি। আমাদের এ যাত্রায় সহযোগিতা করায় সকল অংশীদারদের প্রতি আমরা কৃতজ্ঞ। ভবিষ্যতেও আমরা সবাইকে সাথে নিয়ে একটি সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে অবদান রেখে যেত চাই।

Manual4 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ