প্রধানমন্ত্রী তারেক রহমানের সিলেট সফরকে স্বাগত জানিয়ে তাঁতীদলের আনন্দ মিছিল

প্রকাশিত:বৃহস্পতিবার, ৩০ এপ্রি ২০২৬ ০৯:০৪

প্রধানমন্ত্রী তারেক রহমানের সিলেট সফরকে স্বাগত জানিয়ে তাঁতীদলের আনন্দ মিছিল

Manual1 Ad Code

সুরমাভিউ:-  প্রধানমন্ত্রী ও বিএনপি’র চেয়ারম্যান তারেক রহমানের পুণ্যভূমি সিলেটে আগমনকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল ও সমাবেশ করেছে জাতীয়তাবাদী তাঁতীদল সিলেট জেলা ও মহানগর শাখার নেতৃবৃন্দ। আগামী ২ মে শনিবার প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে সিলেটে বর্তমানে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।

Manual1 Ad Code

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) জাতীয়তাবাদী তাঁতীদলের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ও সিলেট জেলার আহ্বায়ক ফয়েজ আহমদ দৌলতের সভাপতিত্বে মিছিল পরবর্তী সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি যৌথভাবে পরিচালনা করেন জেলা তাঁতীদলের সদস্য সচিব আলতাফ হোসেন বিলাল ও মহানগর তাঁতীদলের সদস্য সচিব আমিনুল হক বেলাল।

Manual5 Ad Code

উপস্থিত ছিলেন, মহানগর তাঁতীদলের আহ্বায়ক কয়েস আহমদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. জসিম উদ্দিন, যুগ্ম আহ্বায়ক রাহুল হোসেন সাহেল, নুরুল ইসলাম, আব্দুল মান্নান, দিলাল আহমদ, জেলা তাঁতীদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবদুল মালেক, যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ হানিফ, মোহাম্মদ কামরুল হাসান, জামাল উদ্দিন, জিয়াউর রহমান নেওয়ার, মনজুর আহমেদ, সিলেট সদর উপজেলার আহ্বায়ক মাহবুবুর রহমান লোকমান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আজাদ মিয়া, সদস্য সচিব বাবুল হোসেন, গোয়াইনঘাট উপজেলার আহ্বায়ক এডভোকেট গিয়াস উদ্দিন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাকারিয়া রব্বানী, সদস্য সচিব আবদুল মান্নান, কোম্পানীগঞ্জ উপজেলার আহ্বায়ক তাজ উদ্দিন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক নবী হোসেন, সদস্য সচিব আরিফ চৌধুরী রাজ, শাহপরাণ থানার এনাম, উজ্জ্বল ও মতিন সহ এছাড়া জৈন্তাপুর উপজেলাসহ বিভিন্ন ইউনিটের বিপুল সংখ্যক নেতাকর্মী মিছিলে যোগ দেন।

Manual8 Ad Code

সভাপতির বক্তব্যে ফয়েজ আহমদ দৌলত বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সিলেট সফর সফল করতে তাঁতীদল রাজপথে ঐক্যবদ্ধ রয়েছে। এই সফর সিলেটের উন্নয়নে এবং গণতন্ত্র সুসংহত করতে এক ঐতিহাসিক ভূমিকা রাখবে বলে নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করেন। বিজ্ঞপ্তি

এ সংক্রান্ত আরও সংবাদ