সিলেটে আইন সহায়তা কেন্দ্র (আসক)-এর উদ্যোগে হুইল চেয়ার বিতরণ, সংবর্ধনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রকাশিত:মঙ্গলবার, ২৮ এপ্রি ২০২৬ ১২:০৪

সিলেটে আইন সহায়তা কেন্দ্র (আসক)-এর উদ্যোগে হুইল চেয়ার বিতরণ, সংবর্ধনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

Manual5 Ad Code

আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আইন সহায়তা কেন্দ্র (আসক), সিলেট-এর উদ্যোগে মানবতার সেবায় এক ব্যতিক্রমধর্মী আয়োজন হিসেবে চলাচলে অক্ষম ব্যক্তিকে হুইল চেয়ার বিতরণ,দুটি দম্পতিকে বিবাহোত্তর সংবর্ধনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

 

শনিবার (২৫ এপ্রিল) বিকাল ৩টায় নগরীর আলমপুরস্থ ফিজা এন্ড কোং-এর ২য় তলার কনফারেন্স হল রুমে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রকিব আল মাহমুদ, কেন্দ্রীয় চেয়ারম্যান, আইন সহায়তা কেন্দ্র (আসক), সিলেট জেলা।

 

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মারজান খান । এরপর মহান স্বাধীনতা ও শহীদদের স্মৃতি স্মরণে সকলকে দাঁড়িয়ে জাতীয় সংগীত পরিবেশন করা হয় হয়। অনুস্টান সঞ্চালনায় ছিলেন বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম ও জেলার সাধারণ সম্পাদক আব্দুর রহিম, অতিথিবৃন্দের উপস্থিতি ও বক্তব্য
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ ও মেট্রোপলিটন ইউনিভার্সিটির সাইন্স এন্ড টেকনলোজি বিভাগের প্রধান জনাব নজরুল হক চৌধুরী , বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা আইনজীবী সমিতির সভাপতি ও আসকের উপদেষ্টা এডভোকেট সৈয়দা শিরিন আক্তার,ফিজা এন্ড কোম্পানির চেয়ারম্যান জহিরুল ইসলাম,আসকের উপদেষ্টা মো: মামুন রশীদ।অনুস্টানে সভাপতিত্ব করেন সংগঠনের চেয়ারম্যান রকিব আল মাহমুদ

এ সময় সম্মানিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন , তাঁদের মধ্যে উল্লেখযোগ্য এম এ ওয়াদুদ আল মামুন, সভাপতি, আন্তর্জাতিক মানবাধিকার, আইন সহায়তা কেন্দ্র (আসক), সিলেট বিভাগীয় কমিটি
এড. সাইফুর রহমান খন্দকার রানা,সভাপতি আসক সিলেট জেলা কমিটি , সিদ্দিকুর রহমান জুম্ম, প্রেসিডেন্ট, রোটারি ক্লাব অব সিলেট ক্লীন ব্রিজ, সহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও মানবাধিকারকর্মী নেতৃবৃন্দ।

Manual1 Ad Code

অতিথিবৃন্দ তাঁদের বক্তব্যে বলেন, সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই প্রকৃত মানবতা। এ ধরনের কার্যক্রম সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

Manual4 Ad Code

হুইল চেয়ার বিতরণ ও সংবর্ধনা অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল অসহায় ও প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে হুইল চেয়ার বিতরণ। অতিথিবৃন্দ নিজ হাতে এসব হুইল চেয়ার তুলে দেন, যা উপস্থিত সকলের মধ্যে মানবিক আবেগ সৃষ্টি করে।

এছাড়া নবদম্পতিকে সংবর্ধনা প্রদান করা হয় এবং তাদের জন্য উজ্জ্বল ভবিষ্যতের শুভকামনা জানানো হয়।

 

উপস্থিতি অনুষ্ঠানে জেলা ও বিভাগের বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। জেলা কমিটির পক্ষ থেকে এড. মোজাম্মেল আলী, এড. দিদার আহমেদ, পারভেজ আহমেদ,সাজু মিয়া,সোনারা আক্তার সোনিয়া, জয়নাল হক ভা,সাইদু মিয়া, মারজান খান,আলিম উল্ল্যাহ,সিদ্দিকুর রহমান আরও অনেকে উপস্থিত ছিলেন।

Manual5 Ad Code

 

বিভাগীয় কমিটির পক্ষ থেকেও এড. সাইফুর রহমান, মনিরুল ইসলাম, সিদ্দিকুর রহমান, রেজাউল আজিজ সজীবসহ ,বিমল দেব, লিপা বেগম ,হাফিজা জান্নাত ওয়াহিদা,আলিম উল্ল্যাহ,সিদ্দিকুর রহমান স বিভিন্ন নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

সভাপতির বক্তব্যে রকিব আল মাহমুদ বলেন,
মানবাধিকার প্রতিষ্ঠা ও সমাজের পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানোই আসকের মূল লক্ষ্য। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।
তিনি উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠান সমাপ্ত ঘোষণা করেন।

 

Manual4 Ad Code

উল্লেখ্য, এ আয়োজনের মাধ্যমে সমাজে মানবিক মূল্যবোধ জাগ্রত করা এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোর একটি শক্ত বার্তা প্রদান করা হয়েছে বলে আয়োজকরা জানান।

এ সংক্রান্ত আরও সংবাদ