যুব উন্নয়ন অধিদপ্তরের পরিচালকের সাথে সিলেটের যুব সংগঠনের নেতৃবৃন্দের মতবিনিময় ও সম্মাননা প্রদান

প্রকাশিত:Sunday, 29 Nov 2026 10:11

যুব উন্নয়ন অধিদপ্তরের পরিচালকের সাথে সিলেটের যুব সংগঠনের নেতৃবৃন্দের মতবিনিময় ও সম্মাননা প্রদান

Manual2 Ad Code

সুরমাভিউ:-  যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন যুব উন্নয়ন অধিদপ্তর, ঢাকার পরিচালক (বাস্তবায়ন, পরিবীক্ষণ ও যুব সংগঠন) মোঃ আব্দুল হামিদ খানের সাথে সিলেট জেলার নিবন্ধিত যুব সংগঠন সমূহের সভাপতি ও সাধারণ সম্পাদকদের এক মতবিনিময় সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠিত হয়েছে।

Manual6 Ad Code

২৯ নভেম্বর রবিবার সকাল সাড়ে ১১টায় যুব উন্নয়ন অধিদপ্তর, সিলেটের উপপরিচালকের কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।

যুব উন্নয়ন অধিদপ্তর, সিলেটের উপপরিচালক আব্দুর রউফ শাহের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তর, ঢাকার পরিচালক (বাস্তবায়ন, পরিবীক্ষণ ও যুব সংগঠন) মোঃ আব্দুল হামিদ খান। সভার শুরুতে প্রধান অতিথিকে সিলেট জেলার নিবন্ধিত যুব সংগঠনগুলোর পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

সভায় স্বাগত বক্তব্য রাখেন ইনসাফ ভিলেজ ডেভেলপমেন্ট ফর ইয়ুথ সোসাইটির সভাপতি, জাতীয় যুব পুরস্কারপ্রাপ্ত যুব উদ্যোক্তা ও সংগঠক মোঃ নজরুল ইসলাম। শুভেচ্ছা বক্তব্য রাখেন সিলেট যুব উন্নয়ন পরিষদের সভাপতি যুব সংগঠক আফিকুর রহমান আফিক।

Manual7 Ad Code

মতবিনিময় সভায় আলোচনায় অংশগ্রহণ করেন যুব উন্নয়ন অধিদপ্তর, সিলেটের সহকারী পরিচালক মজিবুল হক, ডেপুটি কো-অর্ডিনেটর তানিয়া জামান, জকিগঞ্জ উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ অলিউল হক। যুব সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন আদর্শ যুব সমাজকল্যাণ সংস্থার সভাপতি আনোয়ার হোসেন রাজু, তাসনিম টেইলার্স এন্ড ট্রেনিং সেন্টারের পরিচালক মোহাম্মদ শাহ আলম, দেশ যুব সংগঠনের সভাপতি মোঃ কামাল আহমদ, সাধারণ সম্পাদক এম.এইচ হাফিজ, হিজড়া যুব কল্যাণ সংস্থার সুক্তা হিজড়া, সুরভি সমাজকল্যাণ সংস্থার সভাপতি শিরিন চৌধুরী এবং ইউনাইটেড ইয়ুথ ব্লাড ডোনেশন সোসাইটির সভাপতি মোঃ সেলিম আহমদ খান, আত্মকর্মী কাজী লিপা বেগম সহ বিভিন্ন নিবন্ধিত যুব সংগঠনের নেতৃবৃন্দ।

Manual1 Ad Code

সভা শেষে যুব কার্যক্রমে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ বিশিষ্ট সমাজসেবী ও যুব সংগঠক আফিকুর রহমান আফিক-এর হাতে বিশেষ সম্মাননা স্মারক তুলে দেন প্রধান অতিথি মোঃ আব্দুল হামিদ খান সহ অন্যান্য অতিথিবৃন্দ।

মতবিনিময় সভায় যুব সংগঠনবৃন্দ যুব উন্নয়ন অধিদপ্তর সিলেটের মাধ্যমে মোটর ড্রাইভিং কোর্স, মোবাইল সার্ভিসিং, বিদেশী ভাষা শিক্ষা কোর্স চালুর দাবী জানান।
প্রধান অতিথির বক্তব্যে আব্দুল হামিদ খান বলেন, যুবরাই দেশের প্রাণ শক্তি। দেশের উন্নয়ন ও অগ্রগতিতে যুবদের ভূমিকা অগ্রগণ্য। বাংলাদেশ আজ বিশ্বের বুকে উন্নয়ন সম্ভাবনার দেশ হিসেবে পরিচিতি লাভ করেছে। এই উন্নয়ন সম্ভাবনাকে কাজে লাগাতে যুবকদের প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে স্বাবলম্বী হয়ে দেশ সেবায় আত্মনিয়োগ করতে হবে। তিনি বলেন, যুব সমাজের এই শক্তিকে আরও কার্যকরভাবে কাজে লাগাতে তথ্যপ্রযুক্তি ও কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে আত্মকর্মসংস্থান সৃষ্টি, উদ্যোক্তা তৈরি এবং সংগঠনগুলোর প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়। তিনি যুব উন্নয়ন অধিদপ্তর ও স্থানীয় যুব সংগঠনগুলোর মধ্যে নিয়মিত সমন্বয় বাড়ানো গেলে সরকারি প্রকল্প ও সুযোগ-সুবিধাগুলো তৃণমূল পর্যায়ে আরও সঠিকভাবে পৌঁছাবে। সিলেটের যুব সংগঠনগুলোর কার্যক্রমের ভূয়সী প্রশংসা করে তিনি যুব নেতৃবৃন্দের দাবী বাস্তবায়নের আশ^াস প্রদান করেন। বিজ্ঞপ্তি

Manual5 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ