এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আসিফ-বিন-জামান কর্তৃক পরিচালিত অভিযানে নুরুল ফার্মেসিতে ঔষধ ও কসমেটিকস আইন লঙ্ঘনের দায়ে ৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
অপরদিকে একই দিনে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জেসমিন বেগম কর্তৃক পরিচালিত পৃথক অভিযানে লিংকন ফার্মেসিতে ঔষধ ও কসমেটিকস আইন লঙ্ঘনের দায়ে ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, ঔষধ ও কসমেটিকসের নিরাপদ ব্যবহার নিশ্চিত করা এবং জনস্বাস্থ্য সুরক্ষায় আইন অমান্যকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।