সওদাগরটুলা সমাজ কল্যাণ সংস্থার নির্বাচন সম্পন্ন সভাপতি ফয়জুল ও সাধারণ সম্পাদক শিপু

প্রকাশিত:Sunday, 29 Nov 2026 10:11

সওদাগরটুলা সমাজ কল্যাণ সংস্থার নির্বাচন সম্পন্ন সভাপতি ফয়জুল ও সাধারণ সম্পাদক শিপু

Manual6 Ad Code

সুরমাভিউ:-  উৎসবমুখর পরিবেশে সিলেটের সওদাগরটুলা সমাজ কল্যাণ সংস্থার নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে দুটি পদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয় এবং বাকি আটটি পদে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

গত শুক্রবার (২৭ নভেম্বর) দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। মোট ১৬৬ জন ভোটারের মধ্যে ১১১ জন ভোটার তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন।
নির্বাচনে সাধারণ সম্পাদক পদে গোলাম রহমান শিপু ১০৯ ভোট পেয়ে এবং সাংগঠনিক সম্পাদক পদে ফয়সাল আহমদ ৮৪ ভোট পেয়ে নির্বাচিত হন।

এ ছাড়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত অন্যান্য দায়িত্বশীলরা হলেন সভাপতি ফয়জুল হাসান, অর্থ সম্পাদক আবদুল আহাদ বিলাস, ধর্ম  সম্পাদক সৈয়দ নাহিদ উদদীন সুমন, শিক্ষা সম্পাদক ইকরাম আহমদ, সমাজ সেবা সম্পাদক আমিনুর রহমান বাচচু, ক্রীড়া সম্পাদক সেমুল আহমদ, সংস্কৃতি সম্পাদক আমিনুর রহমান রুহেল, প্রচার সম্পাদক আবু তাহের যায়েদ।

Manual6 Ad Code

নির্বাচন পরিচালনায় প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন আলী হায়দার মজনু। সহকারী নির্বাচন কমিশনার ছিলেন পীর মো. আলী মিলন, এম এ মতিন, আব্দুল আহাদ, সালেহ ইব্রাহিম ও মাসুম আহমদ। প্রিজাইডিং অফিসার হিসেবে ছিলেন শিক্ষক মাহবুব হাসান এবং পোলিং অফিসারের দায়িত্বে ছিলেন আবু সায়েম চৌধুরী ও সাহাদাত হোসেন রানা।

Manual5 Ad Code

নির্বাচনের দিন রাত ৮টায় আহ্বায়ক কমিটির উদ্যোগে নবগঠিত কমিটির পরিচিতি, আলোচনা সভা ও নৈশভোজের আয়োজন করা হয়।

Manual2 Ad Code

যুগ্ম আহ্বায়ক আলী হোসেন হাসনু-এর সঞ্চালনায় এবং নবগঠিত ধর্ম সম্পাদক সৈয়দ নাহিদ উদদীন সুমন-এর পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। আহ্বায়ক সাইদ আহাদ জাহাঙ্গীর-এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক আবদুর রফিক।

Manual2 Ad Code

এ সময় আরও উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন সিনিয়র সদস্য আবুল কাহির, সাবেক সভাপতি দিলওয়ার হোসেন, তাতী পাড়া সমাজ কল্যান সংস্থার সভাপতি সাখায়াত শাহী, হাওয়া পাড়া বিশিষ্ট মুরব্বি জলকত হোসেন, ১৬ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী আশরাফ খানসহ এলাকার গণ্যমান্য মুরব্বি, তরুণ ও যুবসমাজের প্রতিনিধিরা। বিজ্ঞপ্তি

এ সংক্রান্ত আরও সংবাদ