প্রধানমন্ত্রী সিলেটে আসছেন ২ মে, প্রস্তুতি পর্যবেক্ষণ করলেন সিসিক প্রশাসক

প্রকাশিত:বৃহস্পতিবার, ৩০ এপ্রি ২০২৬ ১০:০৪

প্রধানমন্ত্রী সিলেটে আসছেন ২ মে, প্রস্তুতি পর্যবেক্ষণ করলেন সিসিক প্রশাসক

Manual5 Ad Code

সুরমাভিউ:-  দেশব্যাপী ‘নতুনকুঁড়ি স্পোর্টস-২০২৬’-এর উদ্বোধনী ভেন্যু সিলেট জেলা স্টেডিয়াম পরিদর্শন করেছেন সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিকেলে তিনি স্টেডিয়াম পরিদর্শন করেন। আগামী শনিবার (২ মে) এখান থেকেই আনুষ্ঠানিকভাবে প্রতিযোগিতার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

Manual5 Ad Code

শিশু-কিশোরদের ক্রীড়া প্রতিভা বিকাশ ও অন্বেষণের লক্ষ্যে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এই প্রতিযোগিতার আয়োজন করছে। প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে উদ্বোধনী ভেন্যুসহ প্রয়োজনীয় অবকাঠামো প্রস্তুতের কাজ করছে সিলেট সিটি কর্পোরেশন। এসব প্রস্তুতি কার্যক্রম সরেজমিনে দেখতে জেলা স্টেডিয়াম পরিদর্শনে যান সিসিক প্রশাসক।

পরিদর্শনকালে সাংবাদিকদের তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী আগামী ২ মে সিলেট জেলা স্টেডিয়াম থেকে দেশব্যাপী নতুনকুঁড়ি স্পোর্টসের উদ্বোধন করবেন। এ উপলক্ষে সকল প্রস্তুতি দ্রুততার সঙ্গে সম্পন্ন করা হচ্ছে। বিশেষ করে প্রয়োজনীয় অবকাঠামোগত কাজ সিটি কর্পোরেশনের তত্ত্বাবধানে বাস্তবায়িত হচ্ছে।

Manual1 Ad Code

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে আয়োজনে যেন কোনো ধরনের ঘাটতি না থাকে, সে বিষয়টি নিশ্চিত করতে আমরা কাজ করছি। আমাদের নেতা প্রধানমন্ত্রী সিলেটে আসছেন—এটি আমাদের জন্য গৌরবের বিষয়। আমি সিটি কর্পোরেশনের প্রশাসক এবং জেলা বিএনপির সভাপতি হিসেবে এই আয়োজন সফল করতে সর্বোচ্চ চেষ্টা করছি। এ ক্ষেত্রে সিলেটবাসীর সার্বিক সহযোগিতা কামনা করছি।

পরিদর্শনকালে সিসিকের নির্বাহী প্রকৌশলী (পূর্ত) রজি উদ্দিন খানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরবর্তীতে সিসিক প্রশাসক রিকাবীবাজার-লামাবাজার সড়কের চলমান উন্নয়নকাজও পরিদর্শন করেন।

Manual4 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ