ঘন ঘন বিদ্যুৎ লোডশেডিং বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা না হলে মন্ত্রীদের গাড়ীর সামনে শোয়া কর্মসূচীর ঘোষণা

প্রকাশিত:মঙ্গলবার, ২৮ এপ্রি ২০২৬ ০৭:০৪

ঘন ঘন বিদ্যুৎ লোডশেডিং বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা না হলে মন্ত্রীদের গাড়ীর সামনে শোয়া কর্মসূচীর ঘোষণা

Manual2 Ad Code

সুরমাভিউ:-  বৃহত্তর সিলেটের অরাজনৈতিক কল্যাণমূলক স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন সিলেট কল্যাণ সংস্থা (সিকস), সিলেট বিভাগ যুব কল্যাণ সংস্থা ও সিলেট প্রবাসী কল্যাণ সংস্থার যৌথ আয়োজনে সোমবার (২৭ এপ্রিল ২০২৬) ঘন ঘন বিদ্যুৎ লোডশেডিংয়ের প্রতিবাদে প্রচন্ড বৈরী আবহাওয়া উপেক্ষা করে হ্যারিকেন, কুপিবাতি ও মোমবাতি সহ বিদ্যুৎ লোডশেডিংয়ের সময় ব্যবহৃত বিভিন্ন সামগ্রী নিয়ে সন্ধ্যা ৬.৪৫ ঘটিকায় সিলেট কল্যাণ সংস্থার কেন্দ্রীয় কার্যালয় হতে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার পর্যন্ত পদযাত্রা ও সন্ধ্যা ৭.০০ ঘটিকায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে ১ ঘন্টার অবস্থান কর্মসূচী অনুষ্ঠিত হয়।

Manual5 Ad Code

১ ঘন্টার অবস্থান কর্মসূচীতে বক্তারা বলেন, সিলেট নিয়ে বৈষম্য কবে দূর হবে? সিলেটের গ্যাস, সিলেটে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র অথচ বৃহত্তর সিলেটবাসী গ্যাস ও বিদ্যুৎ থেকে বঞ্চিত। বর্তমান সময়ে বিদ্যুতের যে লোডশেডিং শুরু হয়েছে, তা অতীতের সব অবস্থাকে ম্লান করে ফেলেছে। একদিকে মাধ্যমিক পরীক্ষা চলছে আর অন্যদিকে ব্যবসা প্রতিষ্ঠান সন্ধ্যা ৭.০০ ঘটিকায় বিদ্যুতের স্বল্পতায় বন্ধ করার জন্য কার্যকর হয়েছে। এরপরও বিদ্যুতের লোডশেডিং কমেনি। প্রতিদিন কতবার বিদ্যুৎ যায় ও আসে! তা সাধারণ জনগণের গণনার বাহিরে। আমরা মনেকরি বিদ্যুৎ লোডশেডিং এড়াতে সরকারী সকল অফিসে এসি বন্ধ করার প্রয়োজনীয় ব্যবস্থা ও সর্বক্ষেত্রে অতিরিক্ত আলোকসজ্জা পরিহারের জোর দাবী জানাচ্ছি। বক্তারা ঘন ঘন বিদ্যুৎ লোডশেডিং বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা না হলে মন্ত্রীদের গাড়ীর সামনে শোয়া কর্মসূচীর ঘোষণার হুশিয়ারী দেন। অনতিবিলম্বে বিদ্যুৎ লোডশেডিং বন্ধ করা না হলে কঠোর কর্মসূচীর গ্রহণ করা হবে।

Manual7 Ad Code

জাতীয় যুব দিবস ২০১০ এ জাতীয় যুব পুরস্কার শ্রেষ্ঠ যুব সংগঠক পদকপ্রাপ্ত, সংস্থাগুলোর প্রতিষ্ঠাতা সভাপতি ও সিলেট কল্যাণ সংস্থার কার্যকরী কমিটির সভাপতি মোহাম্মদ এহছানুল হক তাহেরের সভাপতিত্বে ও সিবিযুকস’র বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক হুমায়ুন রশিদ চৌধুরীর পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন সিকস’র কার্যকরী কমিটির সহ-সাধারণ সম্পাদক মোঃ তালেব হোসেন তালেব। বক্তব্য রাখেন সিবিযুকস’র বিভাগীয় কমিটির সিনিয়র সহ-সাংগঠনিক সম্পাদক চিত্ত রঞ্জন দাস ও সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ সাহেদ আহমদ শান্ত। পদযাত্রা ও ১ ঘন্টা অবস্থান কর্মসূচীতে সাংগঠনিক নেতৃবৃন্দদের মধ্য থেকে সিবিযুকস’র বিভাগীয় কমিটির সহ-সভাপতি হাজী মোঃ আশরাফ উদ্দিন, দ্বীপক রঞ্জন রায় তালুকদার, সহ-সাধারণ সম্পাদক মাসুম মিয়াজী, সাংগঠনিক সম্পাদক মুসলেহ উদ্দিন চৌধুরী মিলাদ, সহ-সাংগঠনিক সম্পাদক কবি কামাল আহমদ, সহ-অর্থ সম্পাদক মোঃ ইকবাল হোসেন, সহ-দপ্তর সম্পাদক সুধাংশু শেখর দাস, জামাল আহমদ, সহ-তথ্য ও প্রযুক্তি সম্পাদক মোঃ ফরিদ আলী, যোগাযোগ ও সমন্বয় সম্পাদক দিপক কুমার মোদক বিলু, সহ-সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক মোঃ সেলিম খান, বিভাগীয় কমিটির সদস্য অবিনাশ চন্দ্র দাস, সিলেট মহানগর কমিটির সভাপতি জাকারিয়া মোহাম্মদ সালাহউদ্দিন সাকের, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মাহফুজুর রহমান, মহানগর কমিটির সদস্য মোঃ জুয়েল মিয়া, সমাজ সচেতন নাগরিকদের মধ্য থেকে মোঃ সাগর, জুবায়েল আহমদ, মোঃ মহিবুর রহমান মুহিব, মোঃ নাহিদ, রেজুয়ান আহমদ, মোঃ রোমেন আহমদ, মোঃ সজীব আহমদ বেলাল, কবি মকসুদ আহমদ লাল, শরিফ উদ্দিন সহ প্রায় অর্ধ শতাধিক নাগরিকবৃন্দ প্রচন্ড বৈরী আবহাওয়া উপেক্ষা করে কর্মসূচী অংশগ্রহণ করেন।

এ সংক্রান্ত আরও সংবাদ