মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে কোট প্রাঙ্গণ থেকে র্যালী বের হয়ে পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন, মৌলভীবাজার জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান ও জেলা দায়রা জজ মুহাম্মদ রবিউল আউয়াল।
এসময় উপস্থিত ছিলেন বিজ্ঞ বিচারক (সিনিয়র জেলা ও দায়রা জজ), নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল মোঃ কামরুল হাসান, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ খালিদ হাসান খান, পুলিশ সুপার বিল্লাল হোসেন,অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মামুনুর রশীদ,স্পেশাল মেডিয়েটর (অবসরপ্রাপ্ত সিনিয়র জেলা ও দায়রা জজ) আবু সৈয়দ দিলজার হোসেন, জেলা জজ আদালতের সরকারি কৌশুলী,পাবলিক প্রসিকিউটর, স্পেশাল পাবলিক প্রসিকিউটর, মৌলভীবাজার জেলা আইনজীবী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক।
আরো উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা জজ আদালত ও চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিজ্ঞ বিচারকবৃন্দ ও বিজ্ঞ ম্যাজিস্ট্রেটবৃন্দ, বিজ্ঞ আইনজীবীবৃন্দ, বিচার বিভাগীয় সহায়ক কর্মকর্তা কর্মচারী সহ লিগ্যাল এইড কমিটির সদস্যবৃন্দ এবং পর্যবেক্ষক সদস্যবৃন্দসহ সকল অংশীজন।
অনুষ্ঠান শেষে সেরা প্যানেল আইনজীবী নারী ক্যাটাগরীতে সুরাইয়া খাতুন ও পুরুষ ক্যাটাগরীতে শাহ ফখরুল ইসলাম কে সম্মাননা স্মারক ও সম্মানী প্রদান করা হয়।
এছাড়াও মৌলভীবাজার জেলা জজ আদালত প্রাঙ্গণে দিনব্যাপী লিগ্যাল এইড মেলা ও স্বাস্থ্যসেবা কার্যক্রমের আয়োজন করা হয়। মেলার স্টল সমূহ পরিদর্শন করেন আমন্ত্রিত অতিথিবৃন্দ ও আগত দর্শনার্থী।
এসময় জেলা লিগ্যাল এইড অফিস, মৌলভীবাজারের কার্যক্রম ও সেবা সমূহ সম্পর্কে জনসাধারণকে অবগত করা হয় এবং আগত দর্শনার্থীদের মধ্যে বিভিন্ন আইনি সেবা সম্পর্কে সচেতনতামূলক পরামর্শ প্রদান করা হয়।
উক্ত অনুষ্ঠানে সার্বিক তত্ত্বাবধান ও পরিচালনা করেন, সোহেল ভূইয়া, জেলা লিগ্যাল এইড অফিসার (সিনিয়র সিভিল জজ), জেলা জজ আদালত।