ডাচ বাংলা ব্যাংকের অর্থায়নে বিনামূল্যে জনতা চক্ষু হাসপাতালে চোখের ছানি অপারেশন

প্রকাশিত:বৃহস্পতিবার, ২৪ আগ ২০২৩ ০৭:০৮

ডাচ বাংলা ব্যাংকের অর্থায়নে বিনামূল্যে জনতা চক্ষু হাসপাতালে চোখের ছানি অপারেশন

Manual2 Ad Code
স্টাফ রিপোর্টার:-  সুনামগঞ্জে ডাচ বাংলা ব্যাংকের অর্থায়নে বিনামূল্যে দরিদ্র রোগীদের চোখের ছানি অপারেশন করা হয়েছে।
শহরের মল্লিকপুর এলাকার জনতা চক্ষু হাসপাতালে এই সেবা প্রদান করা হয়।
বৃহস্পতিবার দুপুরে পৌরসভা হলরুমে দরিদ্র রোগীদের ফ্রি চক্ষু চিকিৎসার উদ্বোধন করেন পৌর মেয়র নাদের বখত।
 জনতা চক্ষু হাসপাতালের ম্যানেজিং ডাইরেক্টর মো.মশিউর রহমানের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পৌর মেয়র নাদের বখত।
এছাড়াও অনুষ্ঠানে জনতা চক্ষু হাসপাতালের চেয়ারম্যান এনামুল হকের সভাপতিত্বে বক্তব্য রাখেন সুনামগঞ্জ ডাচ বাংলা ব্যাংকের ম্যানেজার মোহাম্মদ গোলাম আজাদ, জনতা চক্ষু হাসপাতালের উপদেষ্টা পরিচালক মো.মিছবাহ উদ্দিন, নূরে আলম, দেবব্রত রায়, পরিচালক মুহাইমিনুল হক, মুমিত ইসলাম ও ফাইন্যান্স এন্ড একাউন্টস শ্যামল চন্দ্র তালুকদার।
এসময় বক্তারা বলেন, ডাচ বাংলা ব্যাংক মানুষের পাশে দাড়াতে চায়। দরিদ্র মানুষের সেবা করতে ফ্রি চিকিৎসা সেবা দিচ্ছে ডাচ বাংলা ব্যাংক। মেধাবী শিক্ষার্থীদের পড়ালেখায় সহযোগিতা করতে কাজ করে যাচ্ছে প্রতিষ্ঠানটি। সারাদেশে মেধাবী শিক্ষার্থীদের জন্য মেধা বৃত্তি ব্যবস্থা করেছে। শিক্ষার্থীদের ঝরে পড়া রোধ করতে দেশজুড়ে কাজ করছে।
দিনব্যাপী জনতা চক্ষু হাসপাতালের ২১০ জন চক্ষু রোগীর চোখের ছানির অপারেশনের চিকিৎসা প্রদান করা হয়েছে। এছাড়া ও মেডিকেল টিম বিনামূল্যে ফ্রি আই ক্যাম্প রোগীদের মধ্যে প্রদান করে।

এ সংক্রান্ত আরও সংবাদ