দোয়ারাবাজার থেকে ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব

প্রকাশিত:মঙ্গলবার, ২২ আগ ২০২৩ ০৮:০৮

দোয়ারাবাজার থেকে ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব

Manual7 Ad Code
দোয়ারবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি:-  সুনামগঞ্জের দোয়ারাবাজার থেকে ১৪৪ বোতল বিদেশী মদসহ ০২ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব।
২২ আগষ্ট মঙ্গলবার রাত আনুমানিক সাড়ে তিনটায় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯, সিপিসি-৩, সুনামগঞ্জ কোম্পানির একটি দল অভিযান চালিয়ে যোগিরগাঁও এলাকা থেকে তাদের গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলেন দোয়ারাবাজার উপজেলার যোগিরগাঁও এলাকার মৃত আমির আলীর ছেলে সাঈদ (৬১),একই এলাকার মৃত আব্দুল খালেক এর ছেলে মোঃ রাসেল (৩৫)।
ঘটনার সত্যতা নিশ্চিত করে র‌্যাবের সিনিয়র এএসপি আফসান আল আলম বলেন, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের পূর্বক আসামী ও জব্দকৃত আলামত সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার থানায় হস্তান্তর করা হয়েছে।

এ সংক্রান্ত আরও সংবাদ