সুনামগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে নিউজ ২৪ টেলিভিশনের ৮ বছরে পদার্পণ উদযাপন

প্রকাশিত:রবিবার, ৩০ জুলা ২০২৩ ০৭:০৭


Manual7 Ad Code

সুনামগঞ্জ প্রতিনিধি:-  সুনামগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে নিউজ ২৪ টেলিভিশনের ৮ বছরে পদার্পণ উদযাপন করা হয়েছে।

রবিবার দুপুরে সুনামগঞ্জ পৌর কলেজ মিলনায়তনে কেক কাটা ও আলোচনা অনুষ্ঠিত হয়।

Manual5 Ad Code

সাংবাদিক নেতা, রাজনীতিবিদ, পেশাজীবী, সাহিত্য-সংস্কৃতিসেবীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ শুভেচ্ছা জানাতে ছুটে আসেন।

Manual1 Ad Code

তাদের স্বাগত জানান নিউজ টোয়েন্টিফোরের সুনামগঞ্জ জেলা প্রতিনিধি মো. বুরহান উদ্দিন। পৌর কলেজ মিলনায়তনে বসেছিল প্রাণের মেলা।

Manual3 Ad Code

পৌর কলেজের অধ্যক্ষ শেরগুল আহমেদ’র সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ জাকির হোসেন, সাবেক সিভিল সার্জন ডা. সৈয়দ মোনাওয়ার আলী, দৈনিক সুনামকণ্ঠের সম্পাদক বিজন রায়, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক দেওয়ান ইমদাদ রেজা চৌধরী, যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক, সুনামগঞ্জ সরকারি কলেজের উপাধ্যক্ষ মো: সামছুল আলম, সদর উপজেলার পরিষদের ভাইস-চেয়ারম্যান নিগার সুলতানা কেয়া,ব্যাংক কর্মকর্তা গোলাম আজাদ, সুনামগঞ্জ পৌর কলেজের সহকারী অধ্যাপক মোহাম্মদ আবু নাসের, জেলা কলেজ-বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি শুভঙ্কর তালুকদার মান্না, সুনামগঞ্জ সরকারি কলেজের সহযোগী অধ্যাপক জমশিদ আলী, সুনামগঞ্জ পৌর কলেজের সহকারী অধ্যাপক রামানুজ রায়, জেস্ট প্রভাষক .মো: নোয়াজ উদ্দিন, সাবেক পৌর কাউন্সিলর আবদুল্লাহ আল নোমান প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা বলেন,মাত্র সাত বছরে নিউজ টোয়েন্টিফোর দেশের সাধারণ মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছে। দেশের উন্নয়ন ও অগ্রযাত্রার চিত্র তুলে ধরার পাশাপাশি একটি প্রভাবশালী গণমাধ্যম হিসেবে সম্ভাবনার কথাও বলছে তারা।

এ সময় উপস্থিত ছিলেন, পৌর কলেজের প্রভাষক শেখ ফারজানা সুমা, তাসলিমা আক্তার, কাঞ্চন বৈদ্য, মো: তৈয়বুর রহমান, কামাল হোসেন, রীনা আহসান, মানিক উল্লাহ, আফাজ উদ্দিন, পূন্য রানী দাস, স্বপন রায়, নাট্য শিল্পি মো.ফরিদুল ইসলাম সুহেল, সাংবাদিক .আকরাম উদ্দিন, কর্ণিকার মুক্ত স্কাউট গ্রুপের সিনিয়র রোভার মেট দুর্জয় দত্ত পুরকায়স্থ, মো: লুৎফুর রহমান লাবিব, আলী আজগর, সামসুল ইসলাম, তনুশ্রী দাস প্রমুখ।

আলোচনা সভার পর কেক কেটে নিউজ ২৪ টেলিভিশনের জন্মদিন উদযাপন করেন অতিথিরা।

Manual6 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ