১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
প্রকাশিত:সোমবার, ২৪ জুলা ২০২৩ ০৯:০৭
স্টাফ রিপোর্টার:- সোমবার বিকালে বিশ্বম্ভরপুর উপজেলার সাঁতগাও উচ্চ বিদ্যালয় ও মুরারী চাঁদ উচ্চ বিদ্যালয়ে ২ কোটি ৩৪ লক্ষ টাকা ব্যয়ে নব নির্মিত উর্ধ্ব মুখী সম্প্রসারণ ২য় ও ৩য় তলার কাজের শুভ উদ্বোধন করেন বিরোধী দলীয় হুইপ পীর ফজলুর রহমান মিসবাহ্।
পরে সাঁতগাও উচ্চ বিদ্যালয় মণ সংবর্ধনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন তিনি।
এসময় তিনি বলেন বলেন আমার সময়েই এই সাতগাঁও উচ্চ বিদ্যালয়ে আধুনিক অবকাঠামো নির্মিত হয়েছে, বিশ্বম্ভরপুর উপজেলার প্রতিটি প্রতিষ্ঠানে আমি ভবন নির্মাণ করে দিয়েছি। এই সাঁতগাওয়ে বিদ্যুতায়ন করেছি। তিনি বলেন আবুয়া ব্রীজের কাজ সমাপ্ত করেছি, কিছুদিনের মধ্যেই ৩৪ কোটি টাকা ব্যয়ে নিয়ামতপুর – আনোয়ারপুর সড়ক সংষ্কার কাজ শুরু হবে। তখন ব্রীজের এপ্রোচটি ও সুন্দর করে সংষ্কার করা হবে।
পীর মিসবাহ্ এমপি বলেন সাঁতগাওয়ের মানুষের দাবী আবুরা রাস্তা নির্মাণের। আমি সেই রাস্তা নির্মাণে চেষ্টা করে যাচ্ছি, এটি ব্যয় বহুল হওয়ায় সময় লাগছে। তবে আপনাদের কথা দিতে চাই রাস্তাটি যাতে খুব তাড়াতাড়ি অনুমোদন পায় আমি তার চেষ্টা করে যাব।তিনি বলেন এলজিইডির উপজেলা প্রকৌশলীকে আমি বলে দিব তিনি যেন বর্তমান রাস্তাটি পরিদর্শন করে সেই প্রতিবেদন দ্রূত ঢাকায় প্রেরণ করেন, আমি এলজিইডির উর্ধ্বতন প্রকৌশলীগণের সাথে আপনাদের এই দাবী নিয়ে কথা বলব।পীর মিসবাহ্ বলেন ফতেপুরে আমার মামার বাড়ী, এখানে আমার শৈশব কৈশোরের স্মৃতি রয়েছে,ফতেপুর বাসী আমার স্বজন, ফতেপুরের সার্বিক উন্নয়নই আমার লক্ষ্য,তিনি বলেন আগামীদিনেও আমি আপনাদের সহযোগিতায় কাজ করতে চাই।
সাঁতগাও উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি শাহনুর মাস্টারের সভাপতিত্বে ও দেলোয়ার মাস্টারের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন শিক্ষা প্রকৌশল অধিদপ্তর সুনামগঞ্জ এর সহকারী প্রকৌশলী শুভ্র দেবনাথ, এলাকার বিশিষ্ট মুরব্বী আব্দুল আলী, বিশ্বম্ভরপুর উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব আব্দুল কাদির, ফতেপুর ইউপি চেয়ারম্যান ফারুক আহমদ, ফতেপুর ইউপির সাবেক চেয়ারম্যান লুৎফুর রহমান, সাঁতগাও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম প্রমূখ।
Helpline - +88 01719305766