তাহিরপুরে অগুনে বস্মীভূত হয়ে ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি

প্রকাশিত:বৃহস্পতিবার, ২০ জুলা ২০২৩ ০৬:০৭


Manual6 Ad Code

রাহাদ হাসান মুন্না, তাহিরপুর থেকে:-  সুনামগঞ্জের তাহিরপুরে ভয়াবহ অগ্নিকান্ডে ৫ টি দোকানঘর পুড়ে ছাই হয়ে গেছে। বুধবার দিনগত মধ্যরাতে উপজেলার শ্রীপুর (উত্তর) ইউনিয়নের শ্রীপুর বাজারে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনাটি ঘটেছে।

Manual2 Ad Code

আগুন নিবাতে আহত ৬ জনের মধ্যে ৫ জনকে শ্রীপুর উপ স্বাস্থ্যকেন্দ্রে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে এবং গুরুতর একজন কে সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা যায়, বুধবার দিনগত রাত প্রায় ১১টায় শ্রীপুর বাজারের ব্যবসায়ী ইঞ্জিন মেকানিক আংগুর আলমের দোকান ঘরে প্রথমে বাজারের পাহারাদার আজম খান আগুনের শিখা দেখতে পান। আগুনের শিখা দাউ দাউ করে চড়িয়ে পড়ে। পরে তিনি চিৎকার দিলে বাজারের দোকানদার সহ আশ পাশের কয়েকটি গ্রামের মানুষ দৌড়ে এসে বালতির মধ্যে পানি দিয়ে প্রানপণ চেষ্ঠায় আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুন নিয়ন্ত্রণের আগেই ৫ টি দোকান ঘরে থাকা আনুমানিক ২০ লক্ষ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে যায়। সংবাদ পেয়ে রাত সাড়ে ১২ টারদিকে তাহিরপুর সদর থেকে ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে আসেন। আগুনে পুড়ে ক্ষতিগ্রস্থ দোকানীরা হলেন, আংগুর আলম, সুরেন্দ্র দাস, রতন মিয়া, মাহির ও মতি পাল।

Manual2 Ad Code

ইলেকট্রনিক দোকানের মালিক রতন মিয়া বলেন, খুব কষ্ট করে বাজারে একটি দোকান দিয়েছিলাম।নিজের বসত বিটা বাড়ি বলতে কিছু নেই। সরকারের দেওয়া গুচ্ছ গ্রামে থাকি। আগুনে পুড়ে প্রায় দুই লাখ টাকার মালামাল পুড়ে এখন নিঃস্ব হয়ে গেছি।

Manual1 Ad Code

ব্যবসায়ী আঙ্গুর আলমের পিতা জয়নাল আবেদীন জানান, দোকানে প্রায় ৪ লাখ টাকার মালামালসহ নগদ ৫০ হাজার টাকা পুড়ে গেছে।

শ্রীপুর উত্তর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলী হায়দার বলেন, ঘুম থেকে উঠে বাজারে গিয়ে দেখি আগুন লেগেছে। গ্রামবাসীরা ঝাপিয়ে না পড়লে বাজারের ব্যবসায়ীরা নিশ্ব হয়ে পড়তো।

তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার সুপ্রভাত চাকমা জানান, রাতেই বাজার পরিদর্শন করেছি। অগ্নিকান্ডে বাজারের ৫টি দোকানঘর পুড়ে গেছে।

Manual5 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ