১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
প্রকাশিত:মঙ্গলবার, ১৮ জুলা ২০২৩ ০৯:০৭
সুনামগঞ্জ প্রতিনিধি:- বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস) এর ৫৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। সুনামগঞ্জে এ উপলক্ষে সোমবার রাতে পৌর শহরের কালীবাড়ি এলাকায় সংগঠনের কার্যালয়ে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি নারায়ন চন্দ্র বনিক।
অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক নিলেন্দ্র কর্মকার চন্দন।
সভায় বক্তব্য রাখেন ব্যবসায়ী সজল দে, ব্রজগোপাল বনিক, নির্মল বনিক, বাবলু বনিক, গোপাল বনিক।
আলোচনা সভা শেষে কেক কাটেন অতিথিরা।
এর আগে র্যালী বের হয়ে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
কেক কাটা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
Helpline - +88 01719305766