১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
প্রকাশিত:সোমবার, ১০ জুলা ২০২৩ ০৭:০৭
দোয়ারাবাজার(সুনামগঞ্জ) প্রতিনিধি :: সিলেট বিভাগের শ্রেষ্ঠ এএসআই নির্বাচিত হয়েছেন দোয়ারাবাজার থানা পুলিশের এএসআই সুমন চন্দ্র দেব। ডিআইজি সিলেট রেঞ্জ অনুষ্ঠিত ত্রৈমাসিক কল্যাণ সভায় সিলেটের ডিআইজি শাহ মিজান শাফিউর রহমান বিপিএম (বার) পিপিএম এর কাছ থেকে শ্রেষ্ঠ এএসআই নির্বাচিত হওয়ায় বিশেষ সম্মাননা স্মারকসহ নগদ অর্থ গ্রহণ করেছেন তিনি।
সোমবার সকাল সাড়ে ১১টায় সিলেট ডিআইজি রেঞ্জ অফিসে অনুষ্ঠিত ত্রৈমাসিক কল্যাণ ও অপরাধ পর্যালচনা সভায় পরোয়ানা তামিল ও মামলা নিষ্পত্তিতে বিশেষ অবদান রাখা ছাড়া ও বিভিন্ন অপরাধের আসামী গ্রেফতার করায় সিলেট বিভাগের মধ্যে শ্রেষ্ঠ এএসআই নির্বাচিত হওয়া ত্রৈমাসিক কল্যাণ ও অপরাধ সভায় সিলেটের ডিআইজি শাহ মিজান শাফিউর রহমান বিপিএম (বার) পিপিএম এ সম্মাননা প্রদান করেছেন। গত
ত্রৈমাসিক এপ্রিল, মে, জুন মাসের পরোয়না তামিলে সফলতাসহ সার্বিক ভাল কাজের জন্য এএসআই সুমন চন্দ্র দেবকে বিভাগের সেরা এএসআই হিসাবে নির্বাচিত করা হয়েছে।
এ ব্যাপারে এএসআই সুমন চন্দ্র দেব প্রতিবেদকে বলেন,দোয়ারাবাজার থানার সুযোগ্য অফিসার ইনচার্জ দেব দুলাল ধর সঠিক নেতৃত্বের কারণে ও দিক নির্দেশনায় এবং দোয়ারাবাজারবাসীর ঐকান্তিকতার ফলস্রতিতে এ সম্মাননা পেয়েছি। এভাবেই সর্বমহলের সহযোগিতা অব্যাহত থাকলে দোয়ারাবাজারের ভূ-খণ্ডে সকল প্রকার অপরাধ নির্মূলে আরোও নিরংকুশ দায়িত্ব পালনে অপরাপর সহকর্মীরাও উদ্বুদ্ধ হবে।
Helpline - +88 01719305766