সুনামগঞ্জে পৌর কাউন্সিলারের হামলায় গুরুতর আহত ১

প্রকাশিত:সোমবার, ০৩ জুলা ২০২৩ ০৭:০৭


Manual7 Ad Code

সুনামগঞ্জ প্রতিনিধি:-  সুনামগঞ্জ আব্দুজ জহুর ব্রিজের পাশে ভোজন রেষ্টুরেন্টের সামনে পুর্ব শত্রুতার জেরধরে ৮ নং ওয়ার্ড কাউন্সিলার আহমদ নুরের হামলায় কিরণ নামে একজন গুরুতর আহত। ৩০/০৬/২০২৩ইং শুক্রবার রাতে এই হামলার ঘটনাটি ঘটে।

Manual4 Ad Code

এ বিষয়ে কাউন্সিলার আহমদ নুর সহ অজ্ঞাতনামা কয়েক জনের বিরোদ্ধে সুনামগঞ্জ সদর মডেল থানায় আহত কিরণের বড়ভাই বাদি হয়ে মামলা দায়ের করেন।

Manual5 Ad Code

অভিযুগ সুত্রে জানাযায় পূর্ব শত্রুতার কারনে আব্দুজহুর ব্রিজ উপর ভোজন রেস্টুরেন্টের সামনে সুনামগঞ্জ পৌরসভার ৮ নং ওয়ার্ড কাউন্সিলার আহমদ নুর সহ অজ্ঞাতনামা কয়েকজনের হামলায় শহরের মধ্যবাজার এলাকার মৃত দিগেশচন্দ্র দেবের ছেলে কিরণ (৪৪) গুরুতর আহত হয়ে উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি।

কিন্ত বিষয়টি নিয়ে প্রতিবেদকের কাছে ভিন্ন কথা বলেন  ওয়ার্ড কাউন্সিলার আহমদ নুর। তিনি জানান উনার ওয়ার্ডের একজনের সাথে কিরণ সব সময় খারাপ আচরণ করে এই বিষয় নিয়ে কিরণ কে জিজ্ঞাসা করতে গেলে আমার সাথে খারাপ আচরন করে। এ সময় আমার এলাকার কিছু ভাই বান্ধবের সাথে তার কথাকাটাকাটি হয় আর বিশেষ কিছু নয়।

মামলার বিষয়টি স্বীকার করেন সদর মডেল থানার অফিসার ইনচার্জ ওসি ইখতিয়ার উদ্দিন চৌধুরী।

Manual6 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ