সুনামগঞ্জ – ৩ আসনে এমপি পদপ্রার্থী মোহাম্মদ আশরাফুল ইসলাম আশরাফ

প্রকাশিত:শুক্রবার, ৩০ জুন ২০২৩ ১২:০৬


Manual6 Ad Code

আসন্ন জাতীয় নির্বাচনে সুনামগঞ্জ – ০৩ (জগন্নাথপুর – শান্তিগঞ্জ ) আসনে আওয়ামীলীগের নৌকা মনোনয়ন প্রত্যাশি যুক্তরাজ্য আওয়ামীলীগের অন্যতম নেতা,মসি কলেজ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সভাপতি, সিলেট জেলা যুবলীগের ৯০ দশকের তোখড় ছাত্রনেতা,স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনের অন্যতম নেতা,  জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের বালিকান্দি গ্রামের কৃতি সন্তান মোহাম্মদ আশরাফুল ইসলাম আশরাফ(বি এস এস অনার্স রাষ্ট্রবিজ্ঞান এম এস এস চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়)

Manual1 Ad Code

 

সে অনুযায়ী মাঠ পর্যায়ে কাজ করে যাচ্ছেন আওয়ামীলীগের এই নেতা। সুনামগঞ্জ – ৩ আসনে আওয়ামী লীগের মনোনীত প্রত্যাশী তৃণমূল রাজনীতিতে পরীক্ষিত নেতা। তাকে ঘিরে নেতাকর্মীরা উজ্জীবিত হচ্ছে । ছাত্র রাজনীতির মধ্যদিয়ে আওয়ামী লীগের রাজনীতিতে হাতেখড়ি।

Manual8 Ad Code

আন্দোলন সংগ্রামে রাজপথের লড়াকু সৈনিক হিসেবে তিনি পরিচিত। আসন্ন জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের হাইকমান্ড তাকেই মনোনীত করবে বলে আশাবাদী তিনি ও তার সমর্থকরা। ইতিমধ্যে নির্বাচনকে ঘিরে নির্বাচনী প্রচারণা এবং জনসংযোগ করে যাচ্ছেন তিনি। গ্রাম থেকে গ্রামে এখন মানুষের আলোচনায় ওঠে এসেছেন এই আওয়ামীলীগ নেতা।আশরাফুল ইসলাম আশরাফ বলেন সুনামগঞ্জ -০৩ (জগন্নাথপুর – শান্তিগঞ্জ) আসনে আমি নৌকা প্রতিক মনোনয়ন প্রত্যাশী।

Manual3 Ad Code

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আমাদের ছোট আপা শেখ রেহেনা আমাকে পিছিয়ে পড়া এই জনগোষ্ঠীর উন্নয়ন তথা এই অঞ্চলের মানুষের পাশে থাকার সুযোগ করে দেন অর্থাৎ এই আসনে আমাকে নৌকা প্রতিক দেন তাহলে দারিদ্রপীড়িত এ এলাকাকে এগিয়ে নিয়ে যাবো। আওয়ামীলীগের রাজনীতি তিনি ছাত্র জীবন থেকে করছেন বলে আশরাফুল ইসলাম আশরাফ বলেন, আমি ছাত্র জীবন থেকে আওয়ামীলীগের রাজনীর সাথে জড়িত।

 

আজ পর্যন্ত কেউ বলতে পারবে না দলে নাম ভাঙিয়ে একটি টাকাও দেশে কিংবা বিদেশে চাঁদা বাজী করেছি।

Manual3 Ad Code

বরং দলের জন্য নিজে পরিশ্রমের টাকা খরচ করেছি। দল আমাকে কি দিলো সেটা ভাবি না, আমি দল কে কি দিবো সেটাই বড় কথা। মানুষের বিপদে আপদে স্কুল জীবন থেকেই পাশে দাড়িয়েছি।

এ সংক্রান্ত আরও সংবাদ