দোয়ারাবাজারে সম্পত্তির লোভে সৎ মাকে মারধর”আদালতে মামলা

প্রকাশিত:বুধবার, ৩১ মে ২০২৩ ১০:০৫

দোয়ারাবাজারে সম্পত্তির লোভে সৎ মাকে মারধর”আদালতে মামলা

Manual2 Ad Code

দোয়ারাবাজার(সুনামগঞ্জ) প্রতিনিধি:-  সম্পত্তির লোভে সৎ মাকে মারধরের অভিযোগ পাওয়া গেছে সৎ ছেলের বিরুদ্ধে। আপন ছেলে জাইদুর রহমানের এমন অভিযোগ এনে মামলা দায়ের করেছেন মাননীয় আমল গ্রহণকারী জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত দোয়ারাবাজার, সুনামগঞ্জ মামলা নম্বর(১৬৩/২০২৩)। বৃহস্পতিবার ১৮ মে উপজেলার দোহালিয়া ইউনিয়নে পানাইল( নতুনপাড়া) গ্রামে এ ঘটনা ঘটে। জাইদুল রহমান সম্পত্তির লোভে তার মাকে মারধরের অভিযোগে সৎ ভাই সুয়েবুর রহমা(৫০) ভাতিজা আরিফুল ইসলাম (২৪),মোস্তফা মিয়া(২২) বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেছেন।

অভিযোগে জানা যায়, স্বামীর রেখে যাওয়া সম্পত্তির ভাগ না দেওয়ার জন্য প্রতিনিয়ত খেলন বিবি(৭০) মারধর করে তার বসত ঘরে হামলা চালিয়ে ভাঙচুর ও হুমকি দিয়ে আসছে সৎ ছেলে ও তার পরিবারের লোক জন। এ বিষয়ে প্রতিকার চেয়ে মামলা করেছেন ভুক্তভোগী পরিবার।

Manual4 Ad Code

এ বিষয়ে আরিফুল ইসলামের নিকট জানতে চাইলে তিনি মুঠোফোনে প্রতিবেদক কে বলেন এগুলো সব ভিত্তিহীন মিথ্যা।

Manual3 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ