১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
প্রকাশিত:সোমবার, ২৯ মে ২০২৩ ০২:০৫
দোয়ারাবাজার(সুনামগঞ্জ) প্রতিনিধি:- সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার সুরমা ইউনিয়ন পরিষদের ২০২৩-২০২৪ অর্থ বছরের উন্মুক্ত বাজেট সভা করা হয়েছে। সোমবার (২৯ মে) দুপুরে সুরমা ইউনিয়ন পরিষদের হলরুমে ২০২৩-২০২৪ অর্থ বছরের বাজেট ঘোষণা করা হয়।
সুরমা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হারুন অর রশীদের সভাপতিত্বে ১ কোটি ৫৩ লক্ষ ১৪ হাজার ২৮ টাকার বাজেট ঘোষণা করেন ইউপি সচিব সামছুল আলম। এর মধ্যে ব্যয় ধরা হয়েছে ১ কোটি ৪৩ হাজার ৫ শত ৯৯ টাকা।
এসম উপস্থিত ছিলেন দোয়ারাবাজার উপজেলা প্রেসক্লাব সহসভাপতি শাহজাহান আকন্দ, সাধারণ সম্পাদক এনামুল কবির মুন্না, যুগ্ম সাধারণ সম্পাদক শাহ মাশুক নাঈম, ইউপি সদস্য আহসান উদ্দিন, শাহজান মিয়া, হাছন আলী দুঃখ, মনির উদ্দিন, জামাল উদ্দিন, আব্দুল হামিদ, শেফালি আক্তার,এসময় সকল ইউপি সদস্য, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ শতাধিক লোক উপস্থিত ছিলেন।
Helpline - +88 01719305766