দোয়ারাবাজারে বাল্যবিবাহ বন্ধ করলেন এসিল্যান্ড

প্রকাশিত:বৃহস্পতিবার, ২৫ মে ২০২৩ ০৬:০৫

দোয়ারাবাজারে বাল্যবিবাহ বন্ধ করলেন এসিল্যান্ড

Manual2 Ad Code

দোয়ারাবাজার(সুনামগঞ্জ) প্রতিনিধি:-  সুনামগঞ্জের দোয়ারাবাজারে বাল্যবিবাহ বন্ধ করলেন সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল আহমদ। বুধবার বিকালে বোগলাবাজার ইউনিয়নের বাগমারা গ্রামে বাল্যবিবাহের আয়োজন করা হয়েছিল।

Manual8 Ad Code

জানা গেছে, বুধবার বিকালে উপজেলা বোগলাবাজার ইউনিয়নে নবম শ্রেণির ছাত্রীকে বিয়ে দিচ্ছিল তার পরিবারের লোকজন। এমন সংবাদের ভিত্তিতে কনের বাড়িতে গিয়ে সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল আহমদ উপস্থিত হয়ে বিয়েটি বন্ধ করে দেন।

Manual5 Ad Code

পরে মেয়ের বয়স কম হওয়ায় মেয়েপক্ষকে ৫ হাজার টাকা জরিমানা এবং পরিবারের কাছে মুচলেকা আদায় করা হয়। ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করে বকশীগঞ্জ থানার পুলিশ।

এ সংক্রান্ত আরও সংবাদ