১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
প্রকাশিত:সোমবার, ২২ মে ২০২৩ ০৮:০৫
সুরমাভিউ:- রাজশাহী জেলা বিএনপির আহবায়ক কর্তৃক মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী দেশরত্ন শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে আজ ছাতক উপজেলা, পৌর আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত।
বিক্ষোভ মিছিল শেষে ছাতক উপজেলা আওয়ামীলীগের সিনিয়র যুগ্ন-আহবায়ক আজমল হোসেন সজল এর সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে রাখেন ছাতক দোয়ারার গণ মানুষের নেতা সুনামগঞ্জ-৫ সংসদীয় আসনে বাংলাদেশ আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক জননেতা শামিম আহমদ চৌধুরী।
মিছিলে ছাতক উপজেলা, পৌর আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের ইউনিয়ন এবং বিভিন্ন ইউনিটের তৃণমূল এর অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।
Helpline - +88 01719305766