১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
প্রকাশিত:সোমবার, ০১ মে ২০২৩ ০৬:০৫
স্টাফ রিপোর্টার:- সুনামগঞ্জের ঐতিহ্য বাহি স্কাউট গ্রুপ ” কর্ণিকার মুক্ত স্কাউটস গ্রুপের উদ্যোগে গ্রুপ’র সাবেক ও বর্তমান কর্মীদের নিয়ে জেলা ক্রীড়া সংস্থা, সুনামগঞ্জ,র মিলনায়তন কক্ষে আজ সোমবার (১ মে) সকাল ১১টায় কেক কাটার মাধ্যমে এই ঈদ পূর্ণমিমনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
পরবর্তীতে কর্ণিকার মুক্ত স্কাউট গ্রুপ’র সভাপতি দেওয়ান ইমদাদ রেজা চৌধুরীর সভাপতিত্বে এবং স্কাউট লিডার দুর্জয় দত্তের সঞ্চলনায় ,আলোচনায় অংশ নেন, কর্ণিকার মুক্ত স্কাউট গ্রুপের সহ সভাপতি চেয়ারম্যান হাজী আবুল কালাম, মো.জাকির হোসেন,আব্দুল্লাহ আল নোমান, সাধারণ সম্পাদক মো: বুরহান উদ্দিন, সংবাদ কর্মী দ্বিপাল ভট্টাচার্য্য প্রমুখ।
এসময় বক্তারা বলেন, স্কাউটদেরকে আন্দোলনের প্রতিষ্ঠাতা লর্ড ব্যাডেন পাওয়েলের নির্দেশিত নিয়ম অনুসারে অনুশীলন, প্রতিজ্ঞাপাঠ ও দীক্ষা গ্রহণের মাধ্যমে স্কাউট আন্দোলনে সদস্য হতে হয়। স্কাউটদের মটো বা মুলমন্ত্র হচ্ছে: কাব- যথাসাধ্য চেষ্ট করা; স্কাউট- সদা প্রস্তুত; এবং রোভার- সেবাদান। আমাদের সাধ্য মতো চেষ্টা করছি স্কাউটের লক্ষ্য বাস্তবায়নের।
সিনিয়র সদস্য আবু হানিফা রাব্বি,এস. এ. তাহের আলী, আহমেদ নাফিস নোমান,সদস্য লুৎফুর রহমান, আহমেদ নাফিস জিসান, অমিত দাশ গুপ্ত, তৌকির আহমেদ সজিব, রুহিত, রবিন, দুর্জয়, আবু হামজা, সায়মন, আরমান, সাদিকুর, সাজু, সানোয়ার, ধনজয়ী মন্ডল বৃষ্টি, তনুশ্রী দেবী দাস, শরমী, পূর্বা চৌধুরী, বর্ষা, অর্পা, চৈতি প্রমুখ উপস্থিত ছিলেন।
কর্ণিকার মুক্ত স্কাউট গ্রুপ’র সাধারণ সম্পাদক মো. বুরহান উদ্দিন বলেন সুনামগঞ্জের দুর্যোগ -দুর্বিপাকে আমরা মানুষের পাশে থেকে সাহায্য সহযোগিতা করে যাচ্ছি। ইতিমধ্যেই ‘কর্ণিকার মুক্ত স্কাউট গ্রুপ” ৪০ বছর অতিক্রম করতে যাচ্ছে। আমাদের কার্যক্রম আরো বেগবান করতে সকলের ঐক্যবদ্ধ সহায়তা প্রয়োজন।
Helpline - +88 01719305766