দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি:- সুনামগঞ্জের দোয়ারাবাজার থানা পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাবড়িসহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। আটককৃত মাদক কারবারিরা হলেন উপজেলার বাংলাবাজার ইউনিয়নের পাইকপাড়া গ্রামের মৃত ফরিদ মিয়ার পুত্র মোঃ আব্দুস ছামাদ (৩৩)।
পুলিশ সুত্রে জানা যায়,মাদক কারবারি মোঃ আব্দুস ছামাদ দীর্ঘদিন যাবত নিত্য নতুন পন্থা অবলম্বন করে আইনের চোখ ফাঁকি দিয়ে উপজেলার বিভিন্ন গ্রামে মাদকদ্রব্য পাইকারী ও খুচরা বিক্রয়ের ব্যবসা করে আসছে।
এ তথ্য পেয়ে শুক্রবার(৭ এপ্রিল )রাত ১০ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে দোয়ারাবাজার থানার এসআই মিজানুর রহমানের নেতৃত্বে সংঙ্গীয় ফোর্সদের সহযোগিতায় উপজেলার বাংলাবাজার ইউনিয়নের পাইকপাড়া গ্রামের মৃত ফরিদ মিয়ার পুত্র মোঃ আব্দুস ছামাদের সেমিপাকা বসতঘরে অভিযান পরিচালনা করে মোঃ আব্দুস ছামাদের দেহ তল্লাশি করে তার হেফাজতে থাকা ১টি সাদা পলিথিনের ভিতরে ১৮ (আটারো) পিছ গোলাপী রংয়ের এমফিটামিন সমৃদ্ধ মাদক ইয়াবা ট্যাবলেটসহ মোঃ আব্দুস ছামাদকে আটক করেন।
দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) দেবদুলাল ধর সত্যতা নিশ্চিত করে জানান, এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আটক আসামিকে সুনামগঞ্জ আদালত প্রেরণ করা হয়েছে। মাদকের বিরোদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।