সুনামগঞ্জে ফারুক হত্যাকান্ডের সাথে জরিত ৫ জন কে গ্রেফতার করেছে পুলিশ

প্রকাশিত:শুক্রবার, ০৭ এপ্রি ২০২৩ ০৬:০৪

সুনামগঞ্জে ফারুক হত্যাকান্ডের সাথে জরিত ৫ জন কে গ্রেফতার করেছে পুলিশ

Manual5 Ad Code
সুরমাভিউ:-  সুনামগঞ্জ সদর থানা পুলিশের অভিযানে ফারুক হত্যাকান্ডের সাথে জড়িত ৫ জন কে গ্রেফতার করা হয়।
বৃঃস্পতিবার সকালে নবীনগর  পয়েন্টে কাজল মিয়ার ওয়ার্কশপের সামনে রাস্তার উপর অটোতে ধাক্কা লাগা নিয়ে সুনামগঞ্জ সদর থানাধীন বনানীপাড়া গ্রামের অটো ড্রাইভার নাজমুল মিয়া (২০) ও মাইজবাড়ি গ্রামের অটো ড্রাইভার  নোমান মিয়ার (১৮) মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। ঘটনাকে কেন্দ্রকরে অটো ড্রাইভার নাজমুল ১০-১২ জন অজ্ঞাতনামা সহোযগীসহ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে নবীনগর পয়েন্টস্থ তাজ উদ্দিনের হোটেলের সামনে অটো ড্রাইভার নোমান মিয়াকে আক্রমণ করে তার বুকে ছুরি দিয়ে আঘাত করে রক্তাক্ত গুরুতর জখম করে।
ঐ সময় নবীনগর পয়েন্টের দোকান ব্যবসায়ী ফারুক মিয়া (৩২) ঘটনা দেখে এগিয়ে গিয়ে মারামারি থামানোর চেষ্টা করে। একপর্যায় এনামুলের চাকুর আঘাতে ফারুক মিয়া গুরুতর রক্তাক্ত জখম হন। ঘটনা দেখে আশপাশের লোকজন এগিয়ে আসলে আসামীরা পালিয়ে যায়।
আশপাশের লোকজন গুরুতর আহত অবস্হায় ফারুক ও নোমানকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার ফারুককে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত নোমানকে আশঙ্কাজনক অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ

এ সংক্রান্ত আরও সংবাদ