১৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
প্রকাশিত:রবিবার, ০২ এপ্রি ২০২৩ ০৩:০৪
দোয়ারাবাজার(সুনামগঞ্জ) প্রতিনিধি:- ছেলের পিতৃ পরিচয়ের স্বীকৃতি পেতে দ্বারে দ্বারে ঘুরছে সন্তান হাসান (১৩)। এভাবেই কেটে গেছে ১১ বছর। ডিএনএ টেস্টের করে পিতৃ পরিচয় দেওয়া দাবি এলাকাবাসীর। এত কিছুর পরেও কোন সমাধান না হওয়ায় ওই হতভাগী প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন।
শনিবার দোয়ারাবাজার উপজেলা বগুলাবাজার ইউনিয়নের রামনগর গ্রামে এমন অভিযোগ করা হয়। ফারুক মিয়া রামনগর গ্রামের আব্দুস সাত্তার মিয়ার ছেলে।
হাসানের মা বিলকিস আক্তারের দাবি পারিবারিক ভাবে তাদের বিয়ে হয়। তাদের কুল আলো করে সন্তান হাসান সংসারে আসে। বিলকিসের দাবি সংসার ভাঙ্গার পর থেকে ছেলের পিতৃ পরিচয় দিচ্ছে না তার পিতা ফারুক মিয়া। বিসকিসের দাবী এখন তার সন্তানের স্বীকৃতি দেয়া হোক।
Helpline - +88 01719305766