১৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
প্রকাশিত:শুক্রবার, ৩১ মার্চ ২০২৩ ১০:০৩
দোয়ারাবাজার(সুনামগঞ্জ) প্রতিনিধি:- সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার সমুজ আলী উচ্চবিদ্যালয় এন্ড কলেজে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের অর্থায়নে ১২লক্ষ টাকা ব্যয়ে এই নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার(৩১ মার্চ) বিকালে নির্মাণ কাজের উদ্বোধন করেন সুরমা ইউনিয়নের চেয়ারম্যান হারুন অর রশীদ।উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের গভর্নিং বডির সদস্য ইকবাল হোসেন (বুলু) আম্বর আলী, আলা উদ্দিন, সাবেক সদস্য জামাল উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান, অবসরপ্রাপ্ত সেনা সদস্য শামসুল ইসলাম, মহব্বতপুর বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি মারফত আলী, জাকির মিয়া, জামাল উদ্দিনসহ শিক্ষক-কর্মচারী প্রমুখ।
উদ্বোধনকালে সুরমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুন অর রশীদ বলেন অবহেলিত এই বিদ্যালয়ে সীমানা প্রাচীর নির্মানের মাধ্যমে এই বিদ্যলয়ে উন্নয়নে যাত্রা শুরু হলো। এই উন্নয়নের ধারা আগামীতেও অব্যাহত থাকবে।
Helpline - +88 01719305766