দোয়ারাবাজারে বন্যায় ক্ষতিগ্রস্ত ৩৮ পরিবারকে কাজের বিনিময়ে অর্থ প্রদান
প্রকাশিত:বুধবার, ২৯ মার্চ ২০২৩ ০৫:০৩
Manual3 Ad Code
দোয়ারাবাজার(সুনামগঞ্জ) প্রতিনিধি:- সুনামগঞ্জ জেলায় জলবায়ু সংকটে বন্যায় ক্ষতিগ্রস্থ জনগোষ্ঠীর জন্য পূর্ণবাসন প্রকল্পের আওতায় দোয়ারাবাজার উপজেলায় কাজের বিনিময়ে ৩৮ পরিবারকে অর্থ প্রদান করা হয়েছে।
মঙ্গলবার(২৮ মার্চ) বিকালে উপজেলার জিয়াপুর গ্রামের মসজিদের সামনে সুইডিস ইন্টারন্যাশনাল ডেভলপমেন্ট এজেন্সি (সিডা)’র অর্থায়নে ও ইরা ও নরওয়েজিয়ান রিফিউজি কাউন্সিল (এনআরসি)’র বাস্তবায়নে ক্ষতিগ্রস্তদের মাঝে অর্থ প্রদান করা হয়।
সুরমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুন অর রশিদ এর সভাপতিত্বে ও ইরা এনআরসি পিও ফজলুর রহমান এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, দোয়ারাবাজার উপজেলার নির্বাহী অফিসার আরিফ মোরশেদ মিশু।
এসময় উপস্থিত ছিলেন, ফিল্ড ফ্যাসিলিটিটর জহিরুল হক,দোয়ারাবাজার উপজেলা ক্লাব সাধারণ সম্পাদক এনামুল কবির মুন্না,প্রচার সম্পাদক নুরুজ্জামান, ইউপি সদস্য আহসান উদ্দিন, হাছন আলী, আ”লীগ নেতা হাবিবুর রহমান, ক্বারী আব্দুল কুদ্দুসসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এসময় প্রধান অতিথির বক্তব্যে আরিফ মোরশেদ মিশু বলেন ক্ষতিগ্রস্থ মানুষজনকে স্বাবলম্বী করতে ইরা সংস্থার মাধ্যমে উন্নতমানে বন্যায় ক্ষতিগ্রস্ত জনগোষ্টির জন্য রাস্তাঘাটের উন্নয়নে উৎসাহিত করতে মূলত এই উদ্যোগ নেয়া হয়েছে। এই সংস্থাটি এই উপজেলার বিভিন্ন ইউনিয়নের ক্ষতিগ্রস্থ মানুষের কল্যাণে আগামী একবছর উন্নয়নমূলক কাজ করে যাওয়ার দৃঢ প্রত্যয় ব্যক্ত করেন তিনি।