দোয়ারাবাজারে মোমবাতি জ্বালিয়ে ২৫ মার্চের কালরাতের শহীদদের স্মরণ

প্রকাশিত:শনিবার, ২৫ মার্চ ২০২৩ ১০:০৩

দোয়ারাবাজারে মোমবাতি জ্বালিয়ে ২৫ মার্চের কালরাতের শহীদদের স্মরণ

Manual3 Ad Code
দোয়ারাবাজার(সুনামগঞ্জ) প্রতিনিধি:-  সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার সুরমা ইউনিয়নের মহব্বতপুর ও মোহাম্মদপুর মোকাম সংলগ্ন স্মৃতি দীপ্তমানে ফুল দিয়ে এবং মোমবাতি জ্বালিয়ে শ্রদ্ধা জানিয়ে ১৯৭১ সালের ২৫ মার্চের কালরাতে পাকিস্তানি বাহিনীর হাতে শহীদদের স্মরণ করা হয়েছে। শনিবার সন্ধ্যা ৭ টায় যৌথভাবে এ কর্মসূচি পালন করে দোয়ারাবাজার উপজেলা প্রশাসন।
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার পঞ্চানন কুমার সানার নেতৃত্বে শনিবার সন্ধ্যা ৭ টায় স্মৃতি দীপ্তমানে মোমবাতি জ্বালিয়ে এবং এক মিনিট নীরবতা পালন করে ১৯৭১ সালের ২৫ মার্চের কালরাতে পাকিস্তানি বাহিনীর হাতে শহীদদের স্মরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার সফর আলী, সুরমা ইউনিয়নের চেয়ারম্যান হারুন অর রশীদ, এস আই এনামুল হক মিটু, বীর মুক্তিযোদ্ধা জাকির মাষ্টার,আআমিনুল ইসলাম, শহীদ মিয়া, আব্দুরহিম, আসক আলী,আদোয়ারাবাজার উপজেলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক এনামুল কবির মুন্না প্রমুখ।

এ সংক্রান্ত আরও সংবাদ