দোয়ারাবাজারে সুন্দরবন কুরিয়ার সার্ভিস এজেন্সির উদ্বোধন

প্রকাশিত:শনিবার, ২৫ মার্চ ২০২৩ ১২:০৩

দোয়ারাবাজারে সুন্দরবন কুরিয়ার সার্ভিস এজেন্সির উদ্বোধন

Manual8 Ad Code
দোয়ারাবাজার প্রতিনিধি:-  সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় সুন্দরবন কুরিয়ার সার্ভিস প্রাইভেট লিমিটেড এর দোয়ারবাজার এজেন্সির উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার দুপুর দুইটায় উপজেলা সদরের উপজেলা রোডস্থ কার্যালয়ে মিলাদ মাহফিল ও ফিতা কেটে সুন্দরবন কুরিয়ার সার্ভিস এজেন্সির আনুষ্ঠিক ভাবে উদ্বোধন করেন দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আরিফ মুর্শেদ মিশু।
এসময় তিনি বলেন, ‘দোয়ারাবাজার উপজেলার সর্বপ্রথম ও একমাত্র কুরিয়ার সার্ভিস এজেন্সি সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে উপজেলার সর্বস্তরের মানুষ সহজে সেবা পাবে। এখন থেকে এখান থেকে দেশে বিদেশে মালামাল, চিঠিপত্র, ডকুমেন্ট সহজে আনা নেওয়া করা যাবে।’
সুন্দরবন কুরিয়ার সার্ভিস প্রাইভেট লিমিটেড এর দোয়ারাবজার এজেন্সির পরিচালক হাফিজ মোঃ আব্দুল মজিদ ও মোঃ মাহমুদুর রহমান রাসেল’র যৌথ পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠান ও মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা কামরুল ইসলাম, সুরমা ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি সফিকুল ইসলাম,বোগুলা ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি হাবিবুর রহমান শেখ চান, উপজেলা শ্রমিক নেতা জাহাঙ্গীর আলম রফিক,যুবলীগ নেতা জাহাঙ্গীর আলম, আওয়ামী লীগ নেতা ছদরুল ইসলাম, জেলা ছাত্রলীগের সহসভাপতি শামীম হোসাইন, মাওলানা জিয়া উদ্দিন প্রমুখ।

এ সংক্রান্ত আরও সংবাদ