প্রায় অর্ধকোটি টাকার ভারতীয় শাড়ি লেহেঙ্গা সহ নৌ পুলিশের হাতে আটক ৩

প্রকাশিত:শুক্রবার, ২৪ মার্চ ২০২৩ ০৩:০৩

প্রায় অর্ধকোটি টাকার ভারতীয় শাড়ি লেহেঙ্গা সহ নৌ পুলিশের হাতে আটক ৩

Manual8 Ad Code
সুরমাভিউ:-  সুনামগঞ্জে টুকের বাজার নৌ পুলিশের অভিযানে প্রায় অর্ধকোটি টাকার ভারতীয় লেহেঙ্গা শাড়ি কাপড় সহ তিন জনকে আটক করা হয়।
বৃহস্পতিবার ভোর রাতে এস আই পরিমল চন্দ্র মল্লিকের নেতৃত্বে একদল চৌকশ নৌ পুলিশ অভিযান চালিয়ে ভারতীয় লেহেঙ্গা শাড়ি কাপড় সহ তাদের আটক করা হয়।
আটককৃতরা সদর উপজেলার সুরমা ইউনিয়নের বালিকান্দি গ্রামের মৃত আবতাব উদ্দিনের ছেলে আজগর আলী, মৃত সোলেমান মিয়ার ছেলে বাবুল মিয়া, মৃত আঃ সামাদের ছেলে আঃমান্নান।
আটক নিশ্চিত করে এস আই পরিমল চন্দ্র মল্লিক জানান গোপন সংবাদের মাধ্যমে খবর পেয়ে নৌ পুলিশের সিলেট অঞ্চলের পুলিশ সুপার সম্পা ইয়াসমিনের নির্দেশ ক্রমে অভিযান চালিয়ে ভারতীয় প্রায় অর্ধকোটি টাকার লেহেঙ্গা, শাড়ি কাপড়ের বিশাল ছালান সহ তিন জন কে আটক করা হয়। আটককৃতদের বিরোদ্ধে আইনানুগ ব্যাবস্হা প্রক্রিয়া দিন রয়েছে।

এ সংক্রান্ত আরও সংবাদ