বঙ্গবন্ধুর জন্মদিন পালন করেনি সরকারি মাদ্রাসা কর্তৃপক্ষ: ৬ দিনেও নেওয়া হয়নি ব্যবস্থা

প্রকাশিত:বুধবার, ২২ মার্চ ২০২৩ ০২:০৩

বঙ্গবন্ধুর জন্মদিন পালন করেনি সরকারি মাদ্রাসা কর্তৃপক্ষ: ৬ দিনেও নেওয়া হয়নি ব্যবস্থা

Manual8 Ad Code
দোয়ারাবাজার(সুনামগঞ্জ) প্রতিনিধি:-  ১৭ই মার্চ জাতীরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস যথাযথ মর্যাদায় সকল শিক্ষাপ্রতিষ্ঠিানে  পালনের নির্দেশনা দেওয়া থাকলেও সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর ইউনিয়নের দ্বীনেরটুক আলিম মাদ্রাসায় পালিত হয়নি বঙ্গবন্ধুর ১০৩ তম জন্মবার্ষিকী ও জাতীস শিশু দিবস, উত্তলন করা হয়নি জাতীয় পাতাকা।
বিষয়টি নিয়ে স্থানীয় সচেতন মহলে মিশ্র প্রতিক্রিয়ার দেখা দিলে সাংবাদিকরা সেখানে উপস্থিত হলে প্রতিষ্ঠান কর্তৃপক্ষের জবাবে দিবসটি পালন না করার সত্যতা পাওয়া যায়। এসময় মোবাইল কলে প্রতিষ্ঠান প্রধান বলেন শুক্রবার ছুটির দিন হওয়ায় বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী পালন  করা সম্ভব হয়নি। এনিয়ে জাতীয় ও স্থানীয় বিভিন্ন প্রিন্ট ও অনলাইন পত্রিকায়’দোয়ারাবাজারের দ্বীনেরটুক মাদ্রাসায় উদযাপিত হয়নি বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী শিরোনামে সংবাদ প্রকাশ করা হলেও ঘটনার ৬ দিনেও কোন ব্যবস্থা নেয়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
দোয়ারাবাজার উপজেলা শিক্ষা অফিসার অসুক কুমার পুরকায়স্থ বলেন,আমি প্রতিষ্ঠান প্রদানের সাথে যোগাযোগ করেছিলাম তিনি বলেছেন জাতীয় পতাকা উত্তলন করেছেন। জাতীরজনক বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী পালন করেননি ভবিষ্যতে আর এরকম হবেনা বলে তিনি ক্ষমা চেয়েছেন।তবুও আমরা লিখিত অভিযোগ পেলে প্রাতিষ্ঠানিক ব্যাবস্থা নিবো।
সুনামগঞ্জ জেলা শিক্ষা অফিসার জাহাঙ্গীর আলম বলেন, বাংলাদেশের স্থপতি জাতীরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী পালন না করা দন্ডনীয় অপরাধ।  দোয়ারাবাজার উপজেলার দ্বীনেরটুক মাদ্রাসায় কেনো জাতীর জনক বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী পালন করা হয়নি, জাতীয় পতাকা উত্তলন করা হয়নি বিষয়টি দেখে ব্যবস্থা নিবো।

এ সংক্রান্ত আরও সংবাদ