১৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
প্রকাশিত:সোমবার, ১৩ মার্চ ২০২৩ ০১:০৩
দোয়ারাবাজার(সুনামগঞ্জ) প্রতিনিধি:- সুনামগঞ্জের দোয়ারাবাজারে ১১ বছরের এক শিশু গণধর্ষণের শিকার হয়েছে। শুক্রবার দিবাগত রাতে উপজেলার বাংলাবাজার ইউনিয়নের সীমান্তবর্তী বাঁশতলা (কলোনি) গ্রামে এই ঘটনা ঘটে।
পরিবার সূত্রে জানা যায়, গত শুক্রবার সন্ধ্যায় শিশুটি ফাঁকা রাস্তায় ঘুরতে বের হয়। এসময় একই গ্রামের আবুল কালামের বখাটে ছেলে সজিব (২২) ও আব্দুল জলিলের বখাটে ছেলে শরিফ (২০) দুইজন শিশুটিকে ফাঁকা রাস্তায় একা পেয়ে তার মুখ চেপে ধরে হকনগর শহিদমিনার রেস্ট হাউজের পেছনে নিয়ে পালাক্রমে ধর্ষণ করে পালিয়ে যায়। পরে নির্যাতিত শিশুকে উদ্ধার করে পরিবার। ওইদিন রাত থেকে স্থানীয় মাতব্বরা বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করে এবং ভিকটিমের পরিবারকে আইনী সহায়তা না নিতে বাধা প্রদান করে।
ভুক্তভোগির বাবা জানান, বর্তমানে ভিকটিম সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি আছে। মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।
দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ(ওসি) দেবদুলাল ধর বলেন, রবিবার বিকেলে ঘটনাস্থলে গিয়ে ভিকটিমকে পুলিশ হেফাজতে সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িতরা পলাতক রয়েছে।
Helpline - +88 01719305766