উন্নয়নে আপনাদের সাহেব নয় সেবক হিসাবে কাজ করছি : পীর ফজলুর রহমান মিসবাহ্ এমপি

প্রকাশিত:বৃহস্পতিবার, ০৯ মার্চ ২০২৩ ০৬:০৩

উন্নয়নে আপনাদের সাহেব নয় সেবক হিসাবে কাজ করছি : পীর ফজলুর রহমান মিসবাহ্ এমপি

Manual6 Ad Code

স্টাফ রিপোর্টার:-  সুনামগঞ্জ জেলা জাতীয় পার্টির আহবায়ক ও জাতীয় সংসদের বিরোধী দলীয় হুইপ অ্যাডভোকেট পীর ফজলুর রহমান মিসবাহ্ এমপি বলেন,জাতীয় পার্টি মানুষের উন্নয়ন ও দেশের উন্নয়নে বিশ্বাস করে। আমাদের প্রয়াত নেতা সাবেক সফল রাষ্ট্রপতি পল্লীবন্ধু এরশাদ এদেশের উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করে গেছেন। গ্রামের মানুষকে তিনি ভালবাসতেন। এই সুনামগঞ্জের প্রতি ছিল গভীর টান। উপজেলা ব্যবস্থা সহ রাষ্ট্রধর্ম ইসলাম বাস্তবায়ন করার মাধ্যমে তিনি চির স্মরণীয় হয়ে থাকবেন।জাতীয় পার্টি মানুষের কল্যাণে দেশের কল্যাণে নিবেদিত পার্টি।

শতভাগ বিদ্যুতায়িত করেছি।বিভিন্ন গুরুত্বপূর্ণ গ্রামীণ রাস্তায় মিনি ব্রীজ নির্মাণ করে দিয়েছি।এলাকাবাসীর চাহিদার প্রেক্ষিতে মাটির রাস্তা নির্মান সহ বিভিন্ন সামাজিক স্থাপনায় বরাদ্দ দিয়ে উন্নয়ন করেছি।

পীর মিসবাহ্ বলেন, আমি সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর থেকে উন্নয়নে আপনাদের সাহেব নয় সেবক হিসাবে কাজ করছি। আগামীতেও আপনাদের সেবক হিসাবেই আপনাদের সহযোগিতা নিয়েই পথ হাটব। জাতীয় পার্টির নেতা কর্মী সমর্থকদের উদ্দেশ্য বলছি আপনারা ঐক্যবদ্ধ থাকুন পার্টিকে শক্তিশালী করুন,মানুষের জন্য কাজ করুন, আগামী দিনেও আমাদের বিজয় নিশ্চিত করতে হবে।

Manual4 Ad Code

বুধবার বিকালে শ্রীমতি বাজারে সুনামগঞ্জ সদর উপজেলার কাঠইর ইউনিয়ন জাতীয় পার্টির দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন সুনামগঞ্জ জেলা জাতীয় পার্টির আহবায়ক ও জাতীয় সংসদের বিরোধী দলীয় হুইপ অ্যাডভোকেট সপীর ফজলুর রহমান মিসবাহ্ এমপি।

Manual1 Ad Code

কাঠইর ইউনিয়ন জাতীয় পার্টির আহবায়ক মোহাম্মদ আলীর সভাপতিত্বে ও জাতীয় পার্টির যুগ্ন-আহবায়ক সেলিম আহমদের সঞ্চালনায় সম্মেলনে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা জাতীয় পার্টির সদস্য সচিব ও সুনামগঞ্জ জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মনির উদ্দিন,সুনামগঞ্জ সদর উপজেলা জাতীয় পার্টির সভাপতি ও জাহাঙ্গীরনগর ইউপি চেয়ারম্যান রসিদ আহাম্মেদ, সুনামগঞ্জ সদর উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক সজ্জাদুর রহমান সাজু, সুনামগঞ্জ জেলা জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির সভাপতি আব্দুল কাদির, সাধারণ সম্পাদক সাজিদুর রহমান সাজিদ, ফতেপুর ইউপি চেয়ারম্যান ফারুক আহমদ, শ্রীমতি বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আনোয়ার কবির, জাতীয় যুব সংহতি সুনামগঞ্জ সদর উপজেলার আহবায়ক শাহিন আহমেদ মিন্টু প্রমূখ।

এর আগে ৫ কোটি ১৬ লক্ষ টাকা ব্যয়ে কাঠইর জয়নগর সড়কের ৫ কিলোমিটার সংষ্কার কাজের ভিত্তি প্রস্থর স্থাপন ও ২ কোটি ৫০ লক্ষ টাকা ব্যয়ে ২ কিলোমিটার কাঠইর কলাইয়া রাস্তা পাকা করণ কাজের শুভ উদ্বোধন করেন, জাতীয় সংসদের বিরোধী দলীয় হুইপ অ্যাডভোকেট পীর ফজলুর রহমান মিসবাহ্ এমপি।

Manual3 Ad Code

এ সময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ সদর এলজিইডির উপজেলা প্রকৌশলী জনাব আনোয়ার হোসেন সহ কর্মকর্তারা।

Manual1 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ