জামালগঞ্জে আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে এড. রনজিত সরকার

প্রকাশিত:সোমবার, ০৬ মার্চ ২০২৩ ০৮:০৩

জামালগঞ্জে আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে এড. রনজিত সরকার

Manual8 Ad Code

সুরমাভিউ:-  জামালগঞ্জ উপজেলার ফেনারবাগ ইউনিয়নের হটামারা গ্রামে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের পাশে সিলেট জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সুনামগঞ্জ-১ আসনে নৌকা প্রতীকে মনোনয়ন প্রত্যাশী এডভোকেট রনজিত সরকার।

Manual4 Ad Code

সোমবার (৬ মার্চ) বিকেলে ফেনারবাগ ইউনিয়ন হটামারা গ্রামে পরিদর্শনকালে ক্ষতিগ্রস্ত ৪০টি পরিবারের মাঝে ব্যাক্তিগত তহবিল থেকে শাড়ি, লুঙ্গি, চাউল ডাল, তেল আলুসহ বিভিন্ন উপহার সামগ্রী বিতরণ করেন।

Manual6 Ad Code

জামালগঞ্জ উপজেলার ফেনারবাগ ইউনিয়ন ৬নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি বকুল মিয়া মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মজিদ এর সঞ্চালনায় উপস্থিতি ছিলেন-ফেনারবাগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজল চন্দ তালুকদার, বেহেলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুব্রত সামন্ত সরকার, তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এখলাছুর রহমান তারা মিয়া, মধ্যনগর উপজেলা আওয়ামী যুবলীগের সিনিয়র সহ-সভাপতি হুমায়ুন কবির, তাহিরপুর উপজেলা আওয়ামীলীগের সদস্য আজিজুল হক, জামালগঞ্জ উপজেলা মৎস্যজীবী লীগের সাবেক সভাপতি জাবেদ জাহাঙ্গীর, তাহিরপুর উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক ইমরান হোসেন বিপক, বোরহান উদ্দিন, জামালগঞ্জ উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি মোস্তফা কামাল, জামাল উদ্দিন, আওয়ামীলীগ নেতা বাবুল মিয়া, সিলেট মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক এডভোকেট রুকন মিয়া, সিলেট জেলা ছাত্রলীগের সাবেক নেতা জয়াশীষ লিটন প্রমুখ। বিজ্ঞপ্তি

এ সংক্রান্ত আরও সংবাদ